মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার চরকাটারী বাজার সংলগ্ন ৩৩ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের মাঝে ২০২৩ সালের নতুন বই বিতরন করা হয়।
মোঃ রেজাউল করিম লিটন, নিজেস্ব প্রতিনিধি,মানিকগঞ্জ।
নদীর ভাঙ্গনে ভগ্নোঘরের ছায়াতলেই নতুন বই বিতরন করা হয়।

আজ সকাল ১১.৩০ টায় কোমলমতি শিশুরা উৎসব মুখর পরিবেশে নতুন বই নিতে সবাই স্কুলে চলে আশে, প্রধান শিক্ষক আব্দুস সাত্তার, সকলের ছাত্র ছাত্রীদের মাঝে নতুন বই বিতরন কার্জ ক্রম উদ্বোধন করেন। এ সময়ে কোমলপ্রাণ বাচ্চাদের মাঝে আনন্দ উল্লাসে দেখা যায়।তারা নতুন বই হাতে পেয়ে দারুন খুশি হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান শিক্ষক, আব্দুস সাত্তার সাহেব বাচ্চাদের উদ্দেশ্যে বক্তব্যে বলেন নতুন বই নতুন বছরে নতুন আনন্দে তোমরা ভালো ভাবে পড়া শুরু করবে বইয়ের প্রথম থেকে শেষ পর্যন্ত সুন্দর করে পড়ে শেষ করবে তবেই নতুন বছরে আবার নতুন বই পাবে, এবং তোমাদের পরিচিত যারা ইস্কুলে না আশে তাদের বলবে ইস্কুলে আসতে, স্কুলে আসলে উপবৃত্তির টাকা পাবে নতুন বই পাবে কেমন।
এ সময়র উপস্থিত ছিলেন ইস্কুলের সহকারী শিক্ষক মেঃ আবুল বাসার, মোঃ আবুল কালাম,মোঃ আরিফুর রহমান, সহকারী শিক্ষিকা ফাতেমা তুজ জোহরা, আমেনা, রিফা তাসনিয়া, ও অফিস সহায়ক মোঃ রাজিব, এছাড়াও অভিভবক বৃন্দ।
Leave a Reply