1. accessinfotechlimited@gmail.com : admi2019 : Crime Talash 24
  2. eleas015@gmail.com : ILIAS HOSEN : ILIAS HOSEN
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন

প্রিন্স হ্যারির বহুল প্রত্যাশিত আত্মজীবনী ‘স্পেয়ার’

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ জানুয়ারী, ২০২৩
  • ১৫০ বার পঠিত
ই - পেপার দেখুন
ই - পেপার দেখুন

আগামী ১০ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে প্রকাশ পাচ্ছে ব্রিটিশ রাজপরিবার ছেড়ে আসা প্রিন্স হ্যারির বহুল প্রত্যাশিত আত্মজীবনী ‘স্পেয়ার’।  তবে ইতোমধ্যে এরই মধ্যে একটি কপি হাতে পেয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান। সেখানে বলা হলা, আত্মজীবনীতে বড় ভাই প্রিন্স অব ওয়েলস উইলিয়ামের বিরুদ্ধে শারীরিকভাবে জখমের অভিযোগ এনেছেন হ্যারি।

অভিনেত্রী মেগান মার্কেলকে বিয়ে করায় দুই ভাইয়ের সম্পর্ক ভেঙে যায় বলে আত্মজীবনীতে উল্লেখ করেছেন প্রিন্স হ্যারি। ২০১৯ সালে লন্ডনের প্রাসাদের ওই সংঘাতের কথা উল্লেখ করে হ্যারি লিখেছেন, মেগানকে ‘বাজে’, ‘বদরাগী’ ও ‘বেপরোয়া’ বলতেন উইলিয়াম।

তাকে শারীরিকভাবে উইলিয়াম আঘাত করেন বলেও উল্লেখ করেছেন প্রিন্স হ্যারি। বইতে প্রিন্স হ্যারি লিখেছেন, একপর্যায়ে দুজনের মধ্যে এ সংঘাত চরম আকার ধারণ করে।

 

তিনি লিখেছেন, উইলিয়াম ‘আমার কলার চেপে ধরে, গলার চেইন ছিঁড়ে ফেলে এবং…মেঝেতে ছিটকে ফেলে দেয়’। প্রিন্স হ্যারির আত্মজীবনী ‘স্পেয়ার’-এর পৃষ্ঠা ছয়ের বরাত দিয়ে এটি জানিয়েছে গার্ডিয়ান।

আগামী সপ্তাহে সারাবিশ্বে প্রকাশিত হওয়া বইটি ব্রিটিশ রাজপরিবার নিয়ে মারাত্মক হইচই ফেলে দিতে পারে বলে মনে করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Crimetalash24.com
Customized By SuperSoftIT
themesbazcrimetala121