July 20, 2026

আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলে জায়গা পেয়েছেন মিরাজ

0
মেহেদী হাসান মিরাজ

২০২২ সালে ওয়ানডেতে মনে রাখার মতো একটি বছর কাটিয়েছেন মেহেদী হাসান মিরাজ। যার স্বীকৃতি হিসেবে আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলে জায়গা পেয়েছেন বাংলাদেশের এ অলরাউন্ডার।

আজ আইসিসির ওয়েবসাইটে বর্ষসেরা ওয়ানডে একাদশ ঘোষণা করে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। ক্রিকেট ব্যক্তিত্ব, গণমাধ্যমকর্মী ও দর্শকের ভোটে এই দল নির্বাচন করা হয়েছে।

২০২২ পঞ্জিকাবর্ষের পারফরম্যান্স বিবেচনায় নিয়ে গড়া একাদশে ভারত, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের দুজন করে জায়গা পেয়েছেন। একজন করে আছেন বাংলাদেশ, পাকিস্তান, জিম্বাবুয়ের।

দলটির অধিনায়ক নির্বাচিত হয়েছেন পাকিস্তানের বাবর আজম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed