মোস্তাফিজের স্লো বাউন্সারে ভড়কে গেলেন ধাওয়ান, ক্যাচ উঠল পয়েন্টে। নিলেন কে? মিরাজ! নিজের প্রথম ওভারে সফল মোস্তাফিজও, ইনিংসের তৃতীয় ওভারে ভারত হারাল দ্বিতীয় উইকেট।
আরেকটু হলেই মাঠের বাইরে চলে যেতেন ইবাদত। উদ্যাপন করতে করতে প্রায় ড্রেসিংরুমের সামনে চলে গিয়েছিলেন বাংলাদেশ পেসার! উইকেটটা বিরাট কোহলির, সেটিও বোল্ড! ইবাদতের উদ্যাপন তো অমন হবেই! শর্ট লেংথের বলটা পুল করতে গিয়ে ইনসাইড-এজে বোল্ড হয়েছেন কোহলি। সেটিও ইনিংসের দ্বিতীয় ওভারেই।
এবার সাকিবের বলে ক্যাচ দিয়ে বিদায় নেন ওয়াসিংটন সুন্দর ।
প্রথম ১০ ওভারেই নেই ভারতের ৩ উইকেট । ৭ বছর পর সিরিজ ছোয়ার হাতছানি টাইগারদের সামনে ।
Leave a Reply