1. accessinfotechlimited@gmail.com : admi2019 : Crime Talash 24
  2. eleas015@gmail.com : ILIAS HOSEN : ILIAS HOSEN
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন

বিশ্বকাপ সমাপনী আসর মাতাবেন যারা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২
  • ১৬৫ বার পঠিত
ই - পেপার দেখুন
ই - পেপার দেখুন

প্রায় এক মাস বিশ্বসেরা ফুটবলারদের পায়ের জাদুতে বুঁদ হয়ে আছে সারাবিশ্বের ফুটবলপ্রেমীরা। উন্মাদনা আর উত্কণ্ঠা নিয়ে বিশ্বকাপ ফুটবলের এবারের আসরটি আজ শেষ হতে যাচ্ছে। ফাইনালে আজ আর্জেন্টিনা-ফ্রান্সের খেলা ঘিরে ভক্তদের উচ্ছ্বাসের যেন অন্ত নেই। এরইমধ্যে নিজ নিজ দলকে নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা আর হিসেব-নিকেশ।

 

পাশাপাশি প্রতিবারের মতো এবারের আসরের সমাপনী অনুষ্ঠানটিও রয়েছে সবার আগ্রহের কেন্দ্রে। কারা পারফর্ম করবেন, কেমন চমক থাকছে তা নিয়েও রয়েছে নানা কৌতুহল। শোনা যাচ্ছে, এবার সমাপনী মঞ্চ মাতাবেন বিশ্বের নামিদামী একঝাঁক তারকা। সেই তালিকায় রয়েছেন বলিউড তারকা দীপিকা, নোরাসহ বেশ কয়েক জনের নাম। সাম্প্রতিক সময়ে আয়োজিত বিশ্বের অনেক সম্মানজনক আসরে আধিপত্য বিস্তার করছেন বলিউড তারকারা। কিছুদিন আগেই কান উৎসবে জুরি বোর্ডে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন দীপিকা। শুধু দীপিকা নয়, কান আসর মাতিয়েছিলেন ভারতের কয়েক ডজন তারকা। সেই ধারাবাহিকতা বিশ্বকাপ ফুটবল আসরে ধরে রাখছেন তারা। এবারের আসরে ট্রফি উন্মোচন করবেন বলিউড-হলিউড কাঁপানো অভিনেত্রী দীপিকা।

আজ অনুষ্ঠান শুরুর আগেই কাতার পৌঁছানোর কথা রয়েছে এই অভিনেত্রীর। এছাড়াও সমাপনী অনুষ্ঠানে পারফর্ম করবেন আরেক বলিউড সুন্দরী নোরা ফতেহি। উদ্বোধনী অনুষ্ঠানেও দেখা মিলেছিল এই তারকার। বিশ্বকাপের অফিসিয়াল অ্যান্থেমটির গায়ক-গায়িকাদের মধ্যেও রয়েছেন নোরা। সমাপনী দিনে তার গানও শুনতে পাবেন ফুটবলপ্রেমীরা। শুধু এই তারকা নন, সমাপনী মঞ্চে দেখা যাবে সিদ্ধান্ত চতুর্বেদীকে। অনুষ্ঠান মঞ্চে মার্কিন যুক্তরাষ্ট্রের বিখ্যাত র?্যাপ গায়ক লি’ল বেবির সঙ্গে র‌্যাপ গাইতে শোনা যাবে সিদ্ধান্তকে। পাশাপাশি ফাইনাল আসরে দেখা মিলবে বলিউড বাদশা শাহরুখ খানেরও। তবে ফিফার আমন্ত্রণে নয়, তিনি নিজের ছবির প্রচারে মাঠে হাজির হবেন বলে জানা গেছে।

এদিকে উদ্বোধনী আসরে শাকিরার পারফর্ম নিয়ে আলোচনা হলেও দেখা মেলেনি তার। তবে সকল জল্পনা-কল্পনার অবসান হয়তো সমাপনী আসরে হচ্ছে। শোনা যাচ্ছে, ওয়াকার ওয়াকার জাদু আবার ফিরতে চলছে বিশ্বকাপের সমাপ্তি অনুষ্ঠানে। কলম্বিয়ার গায়িকা শাকিরাকে আরও একবার দেখা যাবে বিশ্বকাপের মঞ্চে। তবে সশরীরে নয়, একটি মিউজিক ভিডিওতে শাকিরা এবং আরেক পপ সুপারস্টার জেনিফার লোপেজকে দেখতে পাওয়ার সম্ভাবনা রয়েছে বিশ্বকাপের সমাপ্তি অনুষ্ঠানে।

এছাড়াও তারকাখচিত এই সমাপ্তি অনুষ্ঠানে বিশ্বের নানা প্রান্ত থেকে আসতে চলেছেন তারকারা। অনুষ্ঠানে নাইজিরিয়া থেকে থাকবেন দাভিদো। ফিফা বিশ্বকাপের সাউন্ডট্র্যাকের জন্য এর আগেও ফুটবল নিয়ামক সংস্থার সঙ্গে কাজ করেছেন তিনি। ত্রিনিদাদ কার্ডোনা ও আয়েশার সাথে ‘হায়া হায়া’গানটি লিখেছেন তিনি। হায়া হায়া মানে সমবেত আনন্দলাভ। সেটি পরিবেশন করতে ত্রয়ী হাজির থাকবেন কাতারের লুসাইল স্টেডিয়ামে। পাশাপাশি তাদের সঙ্গে মঞ্চে থাকবেন ফ্রেঞ্চ-কঙ্গোলিজ র‌্যাপার জিমস ও পুয়ের্তো রিকান সংগীতকার ওজুনা। নিজেদের জনপ্রিয় গান ‘আরভো’ নিয়ে লুসাইলে ফুটবলভক্তদের স্বাগত জানাতে পারেন জিমস ও ওজুনা।

তাদের অংশগ্রহণ প্রসঙ্গে গতকাল সকালে ফিফা বিশ্বকাপ টুইটে লিখেছে, ‘রবিবারটি মনে রাখার মতো একটি রাত হবে!  কাতার ২০২২ ফাইনালের আগে, আমরা ফিফা ওয়ার্ল্ডকাপ সাউন্ডট্র্যাক তারকা ডেভিডো, আইশা, ওজুনা, গিমস, নোরা ফাতেহি, বলকিস, রাহমা রিয়াদের লাইভ পারফর্ম্যান্স দেখতে পাবেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Crimetalash24.com
Customized By SuperSoftIT
themesbazcrimetala121