রাজধানীর শাহজাহানপুর এলাকায় বার্ষিক পরীক্ষায় খারাপ ফলাফলের কারণে সোমবার দশতলা ভবনের ছাদ থেকে লাফ দিয়ে ফারজানা আক্তার মৌ (১৪) নামে এক কিশোরী আত্মহত্যা করেছে।
নিহত ফারজানা সিদ্ধেশ্বরী বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ও আবু মুসার মেয়ে। তিনি পরিবারের সাথে ঢাকার মৌচাক এলাকায় থাকত।
শাহজাহানপুর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো: নাজমুল হক বলেন, তার পরিবার জানিয়েছে যে- সে তিনটি বিষয়ে খুব খারাপ ফলাফল করায় হতাশা থেকে দুপুর দেড়টার দিকে তার অ্যাপার্টমেন্টের ছাদ থেকে লাফ দেয়।
লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন এএসআই।
Leave a Reply