1. accessinfotechlimited@gmail.com : admi2019 : Crime Talash 24
  2. eleas015@gmail.com : ILIAS HOSEN : ILIAS HOSEN
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:২৮ অপরাহ্ন

জ্যাকলিনের বিরুদ্ধে নোরার মামলা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২
  • ১৫০ বার পঠিত
ই - পেপার দেখুন
ই - পেপার দেখুন

সম্প্রতি সুকেশ কেলেঙ্কারির ঘটনার রেশ কাটকে না কাটতেই বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ এবার ফাঁসলেন মানহানির মামলায়। আর এবার দিল্লির আদালতে তার বিরুদ্ধে এ মামলা করলেন বলিউডের নায়িকা ও নৃত্যশিল্পী নোরা ফাতেহি।

 

২০০ কোটি টাকার আর্থিক ঘুষের মামলায় জ্যাকলিনের সঙ্গে নোরাকেও জিজ্ঞাসাবাদ করার জন্য ডেকে পাঠিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সুকেশ চন্দ্রশেখর মূল সন্দেহভাজন হলেও তার সঙ্গে সংযোগ থাকার কারণে দুই অভিনেত্রীকেও তলব করা হয়েছিল। যাতে বেশি জড়িয়ে পড়েন জ্যাকলিন।

সুকেশের সঙ্গে প্রেমের সম্পর্ক থাকায় বেশকিছু অবৈধ সম্পত্তি উপহার হিসেবে তার কাছেও চলে আসে। এতেই ফেঁসে যান জ্যাকলিন। তবে এ ঘটনায় নোরা ফাতেহিও জড়িত বলে অভিযোগ শ্রীলংকার এই সুন্দরীর। এতেই তেলে-বেগুনে জ্বলে ওঠেন নোরা। 

নোরা বলেন, এটি সম্পূর্ণ মিথ্যা কথা। সুকেশের সঙ্গে তার কোনো লেনদেন ছিল না। উপহারও নেননি। বরং সুকেশের স্ত্রী লেনা মারিয়া পলের সঙ্গেই আলাপ ছিল বলে জানান নোরা। তার দাবি, অকারণে তাকে এই ঘটনায় জড়িয়ে হেনস্তা করতে চাইছেন জ্যাকলিন। আর এ কারণেই ক্ষুব্ধ হয়ে মামলা ঠুকে দিলেন নোরা।

নোরা আরও বলেন, জ্যাকলিন নিজে দুর্নীতিতে জড়িয়ে ক্যারিয়ার নষ্ট করছে। সেটা অবশ্য ওর কাছের মানুষের জন্যই করছে। দুজনেই একই ইন্ডাস্ট্রিতে কাজ করে। যা করছে, ঠিক আছে; কিন্তু আমাকে এই নোংরামির মধ্যে জড়ানো হচ্ছে কেন?

মামলার অভিযোগপত্রে নোরা উল্লেখ করেন, তার কেরিয়ার শেষ করে দিতে চেয়েছিল জ্যাকলিন। তাকে কলুষিত করতে আর খুব নোংরা কিছু কারণে তার নামে মানহানিকর কিছু তথ্য দিয়েছে জ্যাকলিন, নিজের স্বার্থে নোরার বিরুদ্ধাচরণ শুরু করেন। তাই বাধ্য হয়েই এই মামলা করেন দাবি করেন এই অভিনেত্রী।
নোরা তার অভিযোগে লেখেন, জ্যাকলিন ফার্নান্দেজ শুধু মানহানিই করেননি, রীতিমতো ফৌজদারি অপরাধ করেছেন।
এদিকে আর্থিক ঘুষের মামলায় সোমবার (১২ ডিসেম্বর) সকালে দিল্লির পাতিয়ালা হাউস কোর্টে হাজিরা দিতে গিয়েছিলেন জ্যাকলিন। আইনজীবী জানান, এখনো পর্যন্ত ইডির তরফে সম্পূর্ণ চার্জশিট জ্যাকলিনের হাতে এসে পৌঁছায়নি। বিচারপতি আগামী ২০ ডিসেম্বর পর্যন্ত এ মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন।
উল্লেখ্য, মামলাটিতে অন্তর্বতী জামিনে ছাড়া পেলেও ঘন ঘন আদালতে হাজিরা দিতে হচ্ছে শ্রীলংকার এই সুন্দরীকে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Crimetalash24.com
Customized By SuperSoftIT
themesbazcrimetala121