1. accessinfotechlimited@gmail.com : admi2019 : Crime Talash 24
  2. eleas015@gmail.com : ILIAS HOSEN : ILIAS HOSEN
শুক্রবার, ০১ মে ২০২৬, ০১:০২ অপরাহ্ন

আওয়ামী লীগ সভানেত্রীর চট্রগ্রামে জনসভা আজ

মো; আরাফাত হোসেন বাপ্পী
  • আপডেট টাইম : রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২
  • ৩৭২ বার পঠিত
ই - পেপার দেখুন
ই - পেপার দেখুন

দীর্ঘ ১০ বছর পর আজ চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে জনসমাবেশে যোগ দেবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ নিয়ে চট্টগ্রাম আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে উৎসাহ আর উদ্দীপনা। প্রায় পুরো চট্টগ্রামজুড়ে রয়েছে  নেতাকর্মীদের ছবি দিয়ে জনসভার প্রচারণা।

চট্টগ্রাম আওয়ামী লীগ এরইমধ্যে ঘোষণা দিয়েছে দশ লাখ লোক সমাগম করার। স্থানীয় আওয়ামী লীগ নেতারা বলছেন, পলোগ্রাউন্ড মাঠের আশপাশে অনেক লোক সমাগম ঘটবে। তাদের যুক্তি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত কয়েক বছরে চট্টগ্রামের উন্নয়নের জন্য অনেকগুলো প্রকল্প বাস্তবায়ন করেছেন। সেসব প্রকল্পের সরাসরি সুবিধা পেয়েছেন চট্টগ্রামবাসী। তাই শুধু দলীয় লোক নয় আপামর চট্টগ্রামবাসী এই জনসভায় যোগ দিতে ইচ্ছুক। মাঠে উপস্থিত থেকে তারা প্রধানমন্ত্রীর বক্তব্য শুনতে চান।  মহানগর আওয়ামী লীগ নেতারা জানিয়েছেন, স্মরণকালের সবচেয়ে সফল জনসভা হবে চট্টগ্রামে।

ব্যাপক লোকসমাগম হবে এই জনসমাবেশে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী নির্বাচনের জন্য চট্টগ্রামবাসীকে বিশেষ বার্তা দেবেন। উন্নয়নের কথা তুলে ধরবেন ও তাদের কাছে আগামী নির্বাচনের জন্য ভোট প্রার্থনা করবেন। দলীয় নেতারা জানান, আমরা আশা করি চট্টগ্রামবাসী প্রধানমন্ত্রীর এ বার্তাকে ইতিবাচকভাবেই  নেবেন এবং তারা আগামী নির্বাচনে আওয়ামী লীগ নেতাদের বিপুল ভোটে বিজয়ী করবেন। এদিকে জনসমাবেশে বিপুল লোক সমাগম করার ঘোষণা দিয়েছেন এম আব্দুল লতিফ। নানা সময় নানা কারণে আলোচিত এই এমপি বলেন, আমার এলাকা  থেকে ৭০ হাজার লোক পলোগ্রাউন্ড মাঠে উপস্থিত থাকবে। এরমধ্যে ২০ হাজার থাকবেন নারী। তারা আমার প্রতিষ্ঠিত স্বাধীনতা নারী শক্তির সদস্য। তিনি বলেন, এটাতো চট্টগ্রামের কোনো নেতার সমাবেশ নয় এটা আওয়ামী লীগ সভাপতির সমাবেশ, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাবেশ, বঙ্গবন্ধুকন্যার জনসমাবেশ। তাই এই সমাবেশ ঘিরে আমাদের মধ্যে কোনো গ্রুপিং  নেই।

 

চট্টগ্রাম দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান বলেন, জনসমাবেশ সফল করতে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। যে লোকসমাগম হবে তাতে মাঠ পেরিয়ে ছড়িয়ে যাবে শহরের আনাচে-কানাচে। তিনি বলেন, আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করছি। প্রায় একই সুরে মন্তব্য করেন চট্টগ্রাম মহানগর উত্তর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন। মানবজমিনকে তিনি বলেন, ১০ বছর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রামে আসছেন। এবার তিনি আসছেন এক বদলে যাওয়া চট্টগ্রামে। আমূল পরিবর্তন হওয়া এ চট্টগ্রামে উন্নয়ন হয়েছে আশাতীত। তাই প্রধানমন্ত্রীর প্রতি ভালোবাসা জানাতে মানুষ জনসমাবেশে উপস্থিত থাকবেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Crimetalash24.com
Customized By SuperSoftIT
themesbazcrimetala121