অসময়ে হিলি বাজারে উঠেছে কাটিমন আম। বিক্রি হচ্ছে প্রতি কেজি ৩৫০ টাকা।
ফলের দোকানদার নেপাল বলেন, আম সাধারণত বৈশাখ, জ্যৈষ্ঠ মাসে বাজারে আসে। তবে কাটিমন আম বারো মাসই পাওয়া যায়। এ আম বেশি আবাদ হয় রাজশাহী, চাঁপাই ও যশোরে। এ ছাড়া অনেকে শখে বাড়ির ছাদেও লাগিয়ে থাকেন।
তিনি আরও বলেন, আজকে কাটিমন আমগুলো চাঁপাইয়ের এক পাইকার থেকে এনেছি। তার কাছ থেকে ২০০ টাকা কেজিতে কিনেছি। বিক্রি করছি ৩০০ টাকা প্রতি কেজিতে।
এদিকে ফল কিনতে আসা সুমন নামে এক ক্রেতা বলেন, বাজারে এসেছি ফল নিতে হঠাৎ চোখে পড়লো আম। তাই শখ করে এক কেজি আম নিয়েছি।
Leave a Reply