1. accessinfotechlimited@gmail.com : admi2019 : Crime Talash 24
  2. eleas015@gmail.com : ILIAS HOSEN : ILIAS HOSEN
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন

পেনাল্টি মিসে শিরোপা হারাল বাংলাদেশ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ১২ নভেম্বর, ২০২২
  • ২১৫ বার পঠিত
ই - পেপার দেখুন
ই - পেপার দেখুন

সাফ চ্যাম্পিয়নশিপের পর আরেকটি শিরোপার হাতছানি ছিল লাল-সবুজের মেয়েদের সামনে। তবে পেনাল্টি মিস করায় সাফ চ্যাম্পিয়ন হলো নেপাল।

শুক্রবার বিকাল সাড়ে ৪টায় কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহিদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে শুরু হয় তিন দলের ডাবল লিগ পদ্ধতির শেষ ম্যাচ।

 

খেলার শেষদিকে পেনাল্টি পাওয়ার সম্ভাবনাও জাগে দারুণভাবে। কিন্তু জয়নব বিবি রিতার দুর্বল স্পট কিক আটকে দেন গোলরক্ষক সুজাতা তামাং। প্রথমবারের মতো সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ের উচ্ছ্বাসে মাতল নেপাল।

 

দুই দলের ম্যাচটি ১-১ ড্র হয়। চার ম্যাচে তিন জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হলো নেপাল।

নেপালের চেয়ে পয়েন্টে পিছিয়ে থাকলেও গোল পার্থক্যে বাংলাদেশ ছিল এগিয়ে। শিরোপা জিততে তাই জয়ের বিকল্প ছিল না মেয়েদের সামনে। সেই আশা জাগলেও শেষপর্যন্ত সঙ্গী হলো হতাশাই।

চার ম্যাচে ভুটানকে দুই লেগে যথাক্রমে ৮-০ ও ৯-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ। কিন্তু প্রথম লেগে নেপালের বিপক্ষে হারের পর এবার ড্র করল দল। চার ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে হলো রানার্সআপ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Crimetalash24.com
Customized By SuperSoftIT
themesbazcrimetala121