1. accessinfotechlimited@gmail.com : admi2019 : Crime Talash 24
  2. eleas015@gmail.com : ILIAS HOSEN : ILIAS HOSEN
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন

আবারও সংঘর্ষে জড়িয়েছে আজারবাইজান-আর্মেনিয়া

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ১২ নভেম্বর, ২০২২
  • ২২৯ বার পঠিত
ই - পেপার দেখুন
ই - পেপার দেখুন

নাগোরনো-কারাবাখের নিয়ন্ত্রণ নিয়ে আবারও সংঘর্ষে জড়িয়েছে আজারবাইজান ও আর্মেনিয়ার সশস্ত্র বাহিনী।

আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, স্খানীয় সময় শুক্রবার ভোরে নাগোরনো-কারাবাখের দু’টি এলাকায় তাদের সশস্ত্র বাহিনীর সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় আজারি বাহিনীও পাল্টা জবাব দিয়েছে।

এর আগে দুই দেশের মধ্যে শান্তি চুক্তি সই হলেও এখনও উত্তেজনার পুরোপুরি অবসান হয়নি। মাঝে মধ্যেই দুই দেশের সেনারা পরস্পরকে শান্তি চুক্তি লঙ্ঘনের জন্য দায়ী করে থাকে। খবর এপি ও রিপাবলিক ওয়ার্ল্ডের।

 

এদিকে, আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান বৃহস্পতিবার নাগোরনো-কারাবাখ অঞ্চলের আশেপাশে অস্ত্রমুক্ত অঞ্চল প্রতিষ্ঠার বিষয়ে একটি প্রস্তাব উত্থাপন করেছেন। এই অঞ্চল প্রতিষ্ঠার ক্ষেত্রে আন্তর্জাতিক অঙ্গনের পক্ষ থেকে নিশ্চয়তা বিধানের কথা বলা হয়েছে।

কারাবাখে আর্মেনিয়া সশস্ত্র সেনা পাঠিয়েছে বলে আজারবাইজান যে দাবি করেছে তা নাকচ করেছেন পাশিনিয়ান।

তিনি বলেন, সেখানে স্থানীয় জনগণ নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিরক্ষা বাহিনী গড়ে তুলেছে। সেখানে আর্মেনীয় সেনাদের পাঠানো হয়নি।

তিনি কারাবাখের কয়েকটি গ্রাম থেকে আজারবাইজানের সেনা প্রত্যাহারের আহ্বান জানিয়ে বলেন, ওইসব গ্রামে রাশিয়ার শান্তিরক্ষী বাহিনী মোতায়েন রয়েছে।

সেখানকার দায়িত্ব শান্তিরক্ষী বাহিনীর, আজারবাইজানের সেনাবাহিনী সেখানে মোতায়েন থাকতে পারে না।

আর্মেনিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, আজারবাইজানের সেনাবাহিনীর গুলিতে তাদের বেশ কয়েকজন সেনা মারাত্মকভাবে আহত হয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলেও বিবৃতিতে দাবি করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Crimetalash24.com
Customized By SuperSoftIT
themesbazcrimetala121