1. accessinfotechlimited@gmail.com : admi2019 : Crime Talash 24
  2. eleas015@gmail.com : ILIAS HOSEN : ILIAS HOSEN
সোমবার, ২৫ মে ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন

পশুপালন দিবস উপলক্ষ্যে পবিপ্রবিতে ভার্চুয়াল আলোচনা সভা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৪ মার্চ, ২০২১
  • ২০৫ বার পঠিত
ই - পেপার দেখুন
ই - পেপার দেখুন

নিজস্ব প্রতিনিধিঃ

পশুপালন দিবস উপলক্ষ্যে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত হয়েছে ভার্চুয়াল আলোচনা সভা এবং বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপনা। আমিষের ঘাটতি পূরণ এবং বৈজ্ঞানিক উপায়ে পশুপালনের নিশ্চয়তায় প্রতি বছর এই দিনটিতে ঝাক ঝমকের ন্যায় আয়োজিত হয়ে আসছে পশুপালন দিবস। কিন্তু মহামারী কোভিডের কারণে এবার ভার্চুয়াল প্ল্যাটফর্ম জুমে এ আলোচনা সভা এবং বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানটিতে প্রধান অতিথি এবং উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, পবিপ্রবির অন্তবর্তীকালিন ভিসি (রুটিন দায়িত্ব) প্রফসের ড. স্বদেশ চন্দ্র সামন্ত।

তিনি বলেন, নিরাপদ প্রাণিজ আমিষের জন্য পশুপালন গ্রাজুয়েটবৃন্দ যে অসমান্য অবদান রেখে যাচ্ছেন তা প্রশংসনীয় এবং এর উত্তরোত্তর সাফল্য কামনা করি।

অনুষ্ঠানটিতে গেস্ট অফ অনার হিসেবে উপস্থিত ছিলেন, পবিপ্রবির প্রাক্তন ভিসি প্রফেসর ড.সাখাওয়াত হোসেন। তিনি সবাই এক হয়ে পশুপালন ডিগ্রীকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অনুষদীয় ডিন প্রফেসর ড.মোঃআহসানুর রেজা, ডেইরি বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মোঃ আব্দুল মতিন এবং জেনারেল এ্যানিমেল সায়েন্স এন্ড এ্যানিমেল নিউট্রিশন বিভাগের প্রফেসর ড. মোঃ আব্দুর রশিদ। প্রথম পর্বে বিভিন্ন সেমিষ্টারের শিক্ষার্থীবৃন্দ এবং প্রাক্তন শিক্ষার্থীরা ল্যাব ফেসিলিটিস বাড়ানো এবং আধুনিক উপায়ে শিক্ষার উপর গুরুত্বারোপ করেন।

২য় পর্বে বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করেন ডেইরি বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ আশরাফুল ইসলাম, পোল্ট্রি বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড.প্রদীপ কুমার সরকার, জেনেটিক্স এন্ড এ্যানিমেল ব্রিডিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. রিপন চন্দ্র পাল এবং ফার্মাস এগ্রোভেটের এক্সিকিউটিভ মোঃ তানভির আলম। পরবর্তীতে শিক্ষার্থীরা তাদের কাঙ্ক্ষিত প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণ করেন এবং আনন্দঘনে মূহুর্তে পর্বটি সম্পন্ন করেন। সাধারণ সম্পাদক কিশোর কুমার রয়ের সঞ্চালনায় এবং ডেইরি বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. তন্বী চন্দের সভাপতিত্বে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Crimetalash24.com
Customized By SuperSoftIT
themesbazcrimetala121