ময়মনসিংহ প্রতিনিধিঃ
ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে ময়মনসিংহের হালুয়াঘাটে আয়োজিত অনুষ্ঠান ও বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চুড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে হালুয়াঘাট থানা পুলিশ কেক কাকা,আলোচনা সভা ও আনন্দ র্যালী করে দিবসটি পালন করেছে।
রোববার(৭মার্চ) বিকালে থানা প্রাঙ্গণে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান এর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হক সায়েম,ভাইস চেয়ারম্যান শাখাওয়াত হোসেন ফকির,পৌরসভার মেয়র খায়রুল আলম ভূঞা,উপজেলা আওয়ামীলীগের (ভারপ্রাপ্ত) সভাপতি কবিরুল ইসলাম বেগ,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুর রশিদ,যুগ্ম সাধারণ সম্পাদক মোর্শেদ আনোয়ার খোকন,সাংগঠনিক সম্পাদক আওলাদ হোসেন,ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন,আলহাজ্ব ওয়ারিজ উদ্দিন সুমন প্রমুখ।
আলোচনা সভায় বক্তাগণ বলেন, ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ বাঙালির স্বাধীনতা, মুক্তি ও জাতীয়তাবোধ জাগরণের মহাকাব্য; বাঙালি তথা বিশ্বের সব লাঞ্ছিত-বঞ্চিত, নিপীড়িত-নির্যাতিত মানুষের মুক্তির সনদ। ৭ মার্চের ভাষণ বাঙালির পরাধীনতার শৃঙ্খল মোচনের চূড়ান্ত প্রেরণা।ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ বিশ্ব ঐতিহ্যের অন্যতম গুরুত্বপূর্ণ প্রামাণিক দলিল এবং বিশ্বে সর্বাধিক প্রচারিত ভাষণ।
এছাড়াও বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চুড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও শুভেচ্ছা জ্ঞাপন করেন।
Leave a Reply