1. accessinfotechlimited@gmail.com : admi2019 : Crime Talash 24
  2. eleas015@gmail.com : ILIAS HOSEN : ILIAS HOSEN
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন

কুড়িগ্রামে ভূমিকান্ড ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ মার্চ, ২০২১
  • ২০৫ বার পঠিত
ই - পেপার দেখুন
ই - পেপার দেখুন

রুহুল আমিন রুকু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ ১০ মার্চ জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে কুড়িগ্রামে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় শহরের খলিলগঞ্জ স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত মহড়ায় উপস্থিত ছিলেন সদর ইউএনও নিলুফা ইয়াছমিন, জেলা ত্রান ও পূণর্বাসন কর্মকর্তা আব্দুল হাই সরকার, অধ্যক্ষ রীতা রানী দেব, কুড়িগ্রাম ফায়ার সার্ভিসের উপসহকারি পরিচালক মনোরঞ্জন সরকার, সদর পিআইও খন্দকার মো. ফিজানুর রহমান প্রমুখ। জেলা প্রশাসনের আয়োজনে এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়ায় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী ডেমো প্রদর্শনগুলো কাছ থেকে অবলোকন করেন। জনসচেতনতা বাড়াতে জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন স্পটে মহড়া আয়োজন করা হবে বলে জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Crimetalash24.com
Customized By SuperSoftIT
themesbazcrimetala121