স্টাফ রিপোর্টার জহিরুল ইসলাম: রাত পোহালেই ময়মনসিংহের নান্দাইল পৌরসভার নির্বাচন। নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। এরই মধ্যে প্রতিটি কেন্দ্রে ইভিএমসহ প্রয়োজনীয় আনুসঙ্গিক নির্বাচনি সামগ্রী পাঠানো হয়েছে। শনিবার (২৭ফেব্রুয়ারি) নান্দাইল উপজেলার নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ফখরুজ্জামান বিষয়টি জানিয়েছেন। ফখরুজ্জামান জানান, নান্দাইল পৌরসভা নির্বাচনের জন্য সকল প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে। নির্ধারিত সময়ে সুষ্ঠভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের জন্য ইভিএম মেশিনসহ সকল সামগ্রী কেন্দ্রগুলোতে পাঠানো হয়েছে। সুষ্ঠু নির্বাচন পরিচালনার জন্য প্রতিটি কেন্দ্রে ম্যাজিস্ট্রেট, পুলিশ, বিজিবি র্যাবসহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন। নান্দাইল উপজেলার নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আরও জানান, নান্দাইল পৌরসভার নির্বাচনে মেয়র পদে আওয়ামীলীগের দলীয় মনোনীত প্রার্থী মোঃ রফিক উদ্দিন ভূঁইয়া ও বিএনপি মনোনীত আজিজুল ইসলাম পিকুল প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৯টি সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে ৩০ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। ১৯৯৭ সালের ১৭ নভেম্বর নান্দাইল পৌরসভা উন্নীত হবার পর বর্তমানে প্রায় ৫০হাজার পৌরবাসীর বসবাস এরমধ্যে মোট ভোটার সংখ্যা ২৭হাজার ৫শ ৭১জন।
Leave a Reply