1. accessinfotechlimited@gmail.com : admi2019 : Crime Talash 24
  2. eleas015@gmail.com : ILIAS HOSEN : ILIAS HOSEN
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন

নান্দাইলে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৪ নভেম্বর, ২০২০
  • ২১৩ বার পঠিত
ই - পেপার দেখুন
ই - পেপার দেখুন

মোঃ জহিরুল ইসলাম (নান্দাইল ময়মনসিংহ প্রতিনিধি): “সুনিয়ন্ত্রিত জীবনযাত্রাই ডায়াবেটিক নিয়ন্ত্রণের মূলতন্ত্র ”এই পতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের নান্দাইলে জাতীয় ডায়াবেটিক দিবস পালিন করা হয়েছে এবং ডায়াবেটিক সমিতির প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়। নাদাইল ডায়াবেটিক হাসপাতালের সামনে থেকে একটি র‌্যালী বের হয়ে উপজেলা সদর হয়ে হাসপাতালে এসে শেষ হয়। তফাজ্জল হোসেন কমিউনিটি সেন্টারে আলোচনা সভায় নান্দাইল ডায়াবেটিক সমিতি (নাডাস) এর সভাপতি আলহাজ্ব একেএম শাহজাহান সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট হাবিবুর রহমান ফরিকের সঞ্চালনায় প্রধান অতিথি সংসদ সদস্য মোঃ আনোয়ারুল আবেদীন খান তুহিন, বিশেষ অতিথি জেলা সির্ভিল সার্জন ডা: তাজুল ইসলাম খান, বিএমএ নেতা ডা: মতিউর রহমান ভূইঁয়া, পৌর মেয়র রফিক উদ্দিন ভূইঁয়া, আলী আফজাল খান ও এডভোকেট হাবিবুর রহমান ফকির, জেলা পরিষদ সদস্য আবু বক্কর সিদ্দিক বাহার, আওয়ামীলীগ নেতা আলহাজ্ব শরাফত উদ্দিন ভূইঁয়া, বীরমুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার মাজহারুল হক ফকির, ডায়াবেটিক সমিতির সদস্য হান্নান মাহমুদ, আসাদুজ্জামান, উপাধ্যক্ষ মোঃ মাসুদুল হক, আজীবন সদস্য অরবিন্দ পাল ও কোষাধ্যক্ষ বাবু স্বপন কুমার রায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তোলায়াত পাঠ করেন হাফেজ মাওলানা সাইফুল মালেক ও গিতা পাঠ করেন বাবু বিকাশ চন্দ্র সাহা রায়। পরে সমিতির বার্ষিক রিপোর্ট ও আয় ব্যয়ের প্রতিবেদন উপস্থাপন করা হয়। সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিন দীর্ঘ বক্তব্যে বলেন নান্দাইল ডায়াবেটিক সমিতিকে একটি উন্নতমানের মডেল সমিতি হিসাবে গড়ে তোলা হবে। তিনি সকলের সহযোগিতা কামনা করেন। সাধারণ সভায় সমিতির সদস্য সহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Crimetalash24.com
Customized By SuperSoftIT
themesbazcrimetala121