সাতক্ষীরা প্রতিনিধি মোঃ ইসমাইল হোসেন: সাতক্ষীরা শ্যামনগর উপজেলায় বৃহস্পতিবার সকালে উপকূলীয় সুন্দরবন প্রেসক্লাব এর আয়োজনে বেসরকারি সংস্থা লিডার্স এর উদ্যোগে মুন্সিগঞ্জ সুন্দরবন প্রেস ক্লাব চত্বরে মানববন্ধন প্রস্তাবিত উপকূল দিবস উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করা হয়। সুন্দরবন প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি আব্দুল হালিমের সভাপতিত্বে উপকুল দিবস ঘোষণার দাবী নিয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সুন্দরবন প্রেস ক্লাবের উপদেষ্টা স,ম জাহাঙ্গীর আলম , বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সুন্দরবন প্রেসক্লাবের সাবেক সভাপতি আইয়ুব আলী, মাসুম বিল্লাহ, রুহুল আমিন গাজী, বেসরকারি সংস্থা লেডার্সর প্রোগ্রাম অফিসার দেবব্রত গাইন, বিশিষ্ট সমাজসেবক জামাল হোসেন, মুন্সিগঞ্জ মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি জহিরুল ইসলাম, মুন্সিগঞ্জ ইজিবাইক মালিক সমিতির সভাপতি বাবুল হোসেন, ও শাহাদাত হোসেন প্রমুখ।সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন। উক্ত আলোচনা সভায় ১৯৭০ সালের ভয়াবহ ঘূর্ণিঝড়ে সেসময় নামকরণ করা হয়েছিল ভোলা সাইক্লোন। উপকূল দিবস উপলক্ষে প্রস্তাবিত দাবি সমূহ নিয়ে আলোচনা করে আলোচক বৃন্দ, দাবি ১২ নভেম্বরকে উপকূল দিবস ঘোষণা করতে হবে, দক্ষিণ পশ্চিম উপকূলীয় অঞ্চল কে দুর্যোগ ঝুঁকিপূর্ণ এলাকা ঘোষণা করতে হবে, উপকূল রক্ষার্থে উন্নয়ন বোর্ড গঠন করতে হবে, জলবায়ু পরিবর্তনও দুর্যোগকে মাথায় রেখে স্থানীয় মজবুত বেড়িবাঁধ নির্মাণ করতে হবে। উপকুলীয় এলাকার জন্য পৃথক মন্ত্রণালয় গঠন, উপকুলে টেকসই বেড়িবাঁধ নির্মাণ, সুপেয় পানির প্রকল্প গ্রহণ, কর্মসংস্থান সৃষ্টিসহ বিভিন্ন দাবী উত্থাপন করা হয়।
Leave a Reply