1. accessinfotechlimited@gmail.com : admi2019 : Crime Talash 24
  2. eleas015@gmail.com : ILIAS HOSEN : ILIAS HOSEN
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন

কুড়িগ্রামে পেঁয়াজ ও ধানবীজসহ প্রায় ৭ লক্ষ টাকার মালামাল জব্দ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২০
  • ২১৮ বার পঠিত
ই - পেপার দেখুন
ই - পেপার দেখুন

 

রুহুল আমিন রুকু কুড়িগ্রাম জেলাপ্রতিনিধি:
কুড়িগ্রামের রৌমারী উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকায় গত এক সপ্তাহে পেঁয়াজ, ধানবীজ, গরু, মাদকদ্রব্যসহ প্রায় ৭ লক্ষ টাকার মালামাল আটক করেছে জামালপুর বিজিবি।
রৌমারী ও চর রাজিবপুর উপজেলার দায়িত্বে থাকা জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নের জওয়ানরা গত এক সপ্তাহে (১৩ থেকে ১৯ নভেম্বর) দিন ব্যাপী অভিযান চালিয়ে রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা, বড়াইবাড়ী, রৌমারী সদর, মোল্লারচর, খেয়ারচর ও হিজলামারী এলাকা থেকে ভারতীয় ১ হাজার ৪২১পিচ ইয়াবা ট্যাবলেট, ৪টি গরু, ৪ দশমিক ৭ কেজি পেঁয়াজের বীজ, ৭২০টি চকলেট বাজি এবং ১৫৮প্যাকেট বাংলাদেশী ধানের বীজ মালিকবিহিন অবস্থায় আটক করে। যার বাজারমূল্য ৬লক্ষ ৮১ হাজার ৯৪০ টাকা।
এ ব্যাপারে জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল এস এম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত মাদকদৃব্য রৌমারী থানায় জিডি এন্ট্রি করা হয়েছে। অন্যান্য মালামাল কাস্টমস অফিসে জমা করা হয়েছে। বাংলাদেশী উচ্চ ফলনশীল ধানের বীজ সহজলভ্য হওয়ায় চোরাকারবারিরা সক্রিয় হয়েছে। সীমান্তে মাদক ও সকল ধরণের চোরাচালান প্রতিরোধসহ ধানের বীজ পাচার রোধে সীমান্তে সুরক্ষা জোড়দার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Crimetalash24.com
Customized By SuperSoftIT
themesbazcrimetala121