মোহাম্মদ দুদু মল্লিক ঝিনাইগাতী শেরপুর প্রতিনিধিঃ শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলাধীন মহারশী বালু মহালটি জৈনক ইজারাদার মোঃ সুলতান আলম’কে ১,১০,৪০,০০০ (এক কোটি দশ লক্ষ চল্লিশ হাজার)টাকা রাজস্ব পরিশোধের মাধ্যমে ০১ বছর মেয়াদী বালু উত্তোলনের জন্য জেলা প্রশাসকের কার্যালয়, শেরপুর হতে গত ৩ রা জুন ২০২০ তারিখে ইজারা প্রদান করা হয়। মহারশী বালু মহালের কাছাকাছি জেলার বাঁকাকুড়া, গান্ধীগাঁও, খাড়ামোড়া, কর্ণঝোড়া মৌজায় কতিপয় প্রভাবশালী ব্যক্তিদের মদদে অবৈধভাবে বালু উত্তোলণ হওয়ায় বৈধ ইজারাদার এখন ক্ষতির মূখে। এ ব্যাপারে ইজারাদার মোঃ সুলতান আলম জানায়, অবৈধভাবে উত্তোলণকৃতদের বালু কম দামে বিক্রি করায় আমার বালু বিক্রি হচ্ছেনা। এতে আমি মারাত্মক ক্ষতির সম্মূখীন হচ্ছি। অনুসন্ধানে জানা যায়, অবৈধভাবে বালু উত্তোলণ বন্ধে স্থানীয় প্রশাসন বিভিন্ন সময় অভিযান পরিচালনা করলেও এর তেমন কোন সুফল পাওয়া যাচ্ছেনা।
Leave a Reply