1. accessinfotechlimited@gmail.com : admi2019 : Crime Talash 24
  2. eleas015@gmail.com : ILIAS HOSEN : ILIAS HOSEN
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন

হরিনগর পূজা উদযাপন কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত ।

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ১২ অক্টোবর, ২০২০
  • ২৪৬ বার পঠিত
ই - পেপার দেখুন
ই - পেপার দেখুন

 

সাতক্ষীরা প্রতিনিধি মোঃ ইসমাইল হোসেনঃ 

সাতক্ষীরা শ্যামনগর উপজেলার হরিনগর বাজারে শারদীয় দুর্গাপূজা উদযাপন পরিচালনা কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে । গতকাল সোমবার বেলা ১০ টায় শারদীয় দুর্গাপূজা উদযাপন কমিটির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয় ।শারদীয় দুর্গাপূজা উদযাপন পরিচালনা কমিটির সভাপতি বাবু অসিত কুমার মল্লিকের সভাপতিত্বে সভায় , প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবুল কাশেম মোড়ল । প্রধান অতিথি আলহাজ্ব আবুল কাশেম মোড়ল তাহার মূল্যবান বক্তব্যে বলেন , ধর্ম যার যার উৎসব সবার বর্তমান সময়ে করোনাভাইরাস ( কোভিদ ১৯ ) এর কারণে , সরকারি নির্দেশনা এবং স্বাস্থ্যবিধি মেনে আমাদের পূজা উদযাপনের কার্যক্রম পরিচালনা করতে হবে । মাক্স বিহীন কাউকে প্রতিমা দর্শন করতে দেয়া যাবে না , আমাদের প্রশাসনিক ব্যবস্থা এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হবে , কোনভাবে বিশৃঙ্খলা না ঘটে সেদিকে আমরা সবাই খেয়াল রাখব , বিগত ৪৪ বছরে আমাদের হরিনগর বাজারে পূজা মন্ডপের একটা সুনাম আছে সেটা যেনো আমরা ধরে রাখতে পারি । উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হরিনগর হাট বাজার কমিটির সেক্রেটারি জাবেদ আলী গাজী , আরো উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ ইউনিয়নের মহিলা ইউপি সদস্যা সেলিনা সাঈদ ,৬ নং ইউপি সদস্য শেখ মোস্তফা কামাল ,৯ নং ইউপি সদস্য জিএম আব্দুল ওহাব ,৮ নং ইউপি সদস্য মোস্তফা সানা , ৭নং ইউপি সদস্য আনারুল ইসলাম ,৫ নং ওয়ার্ডের প্রাপ্ত মেম্বার তপন রপ্তান , কোষাধক্ষ্য মলয় কুমার মন্ডল , সাংগঠনিক সম্পাদক জগদিশ কুমার মন্ডল , সমাজসেবক রাজ্জাক গাজী , সাংবাদিক জিয়াউর রহমান , বিশিষ্ট ঘের ব্যবসায়ী আলমগীর মন্ডল , মুন্সিগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য রবিউল ইসলাম, সহ পূজা উদযাপন কমিটির সকল সদস্যবৃন্দ ।সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন হরিনগর পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক বাবু তাপস কুমার মন্ডল ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Crimetalash24.com
Customized By SuperSoftIT
themesbazcrimetala121