1. accessinfotechlimited@gmail.com : admi2019 : Crime Talash 24
  2. eleas015@gmail.com : ILIAS HOSEN : ILIAS HOSEN
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন

নারী ও শিশু অধিকার ফোরামের অবস্থান কর্মসূচি পালিত

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২০
  • ২৫১ বার পঠিত
ই - পেপার দেখুন
ই - পেপার দেখুন

নিজস্ব প্রতিনিধিঃ  
৮ অক্টোবর ‘২০, বৃহস্পতিবার সকাল ১০.০০ টায় জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে সারাদেশে অব্যাহত পৈশাচিক নির্যাতন, নারী ও শিশু ধর্ষণের প্রতিবাদে নারী ও শিশু অধিকার ফোরাম কর্তৃক আয়োজিত অবস্থান কর্মসূচিতে সভাপতির আসন অলংকৃত করেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য ও আয়োজক সংগঠনের আহবায়ক বেগম সেলিমা রহমান।

প্রধান অতিথির আসন অলংকৃত করেন বিএনপির সম্মানিত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য সারাদেশের নেতাকর্মীদের প্রাণপ্রিয় নেতা বাবু গয়েশ্বর চন্দ্র রায়।

আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের আহ্বায়ক ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব এডভোকেট মোয়াজ্জেম হোসেন আলাল, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, ঢাকা মহানগর উত্তরের বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মুন্সি বজলুল বাসিত আঞ্জু, সাধারণ সম্পাদক আব্দুল আলীম নকি, ঢাকা জেলা বিএনপি’র সভাপতি ডা দেওয়ান সালাউদ্দিন, সাধারণ সম্পাদক আবু আশফাক, জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূইয়া জুয়েল, জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন, জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সদস্য সচিব আব্দুর রহিম, জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন ও ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সাধারণ সম্পাদক গোলাম মাওলা শাহীন প্রমুখ নেতৃবৃন্দ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক পাটোয়ারী, সাইফুল ইসলাম রাশেদ, ফরিদ আহম্মেদ মানিক, কেন্দ্রীয় সদস্য ইসমাইল সিরাজী, ঢাকা জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক মুখলেসুর রহমান ইলিয়াস শাহী, সদস্য সচিব মিজানুর রহমান মিজু,ঢাকা মহানগর উত্তর মৎস্যজীবী দলের নেতা বাকি বিল্লাহ ও শেখ মোহাম্মদ আনোয়ার হোসেন।

অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন নারী ও শিশু অধিকার ফোরামের সদস্য সচিব অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটি সহ যুব বিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজ।

পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন জাতীয়তাবাদী ওলামা দল ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক ক্বারী রফিকুল ইসলাম।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Crimetalash24.com
Customized By SuperSoftIT
themesbazcrimetala121