1. accessinfotechlimited@gmail.com : admi2019 : Crime Talash 24
  2. eleas015@gmail.com : ILIAS HOSEN : ILIAS HOSEN
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:১৭ অপরাহ্ন

ফুলবাড়ীতে বিদ্যুত স্পৃষ্টে মাস্টার্স পড়ুয়া শিক্ষার্থীর মৃত্যু

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২০
  • ২৭৫ বার পঠিত
ই - পেপার দেখুন
ই - পেপার দেখুন

 রুহুল আমিন রুকু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ

 

কুড়িগ্রামের ফুলবাড়ীতে লোহার তারে কাপড় শুকাতে গিয়ে বিদ্যুত স্পৃষ্টে শম্পা রানী পাল (২৫) নামের মাস্টার্স পড়ুয়া এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার রাতে উপজেলা নাওডাঙ্গা ইউনিয়নের পূর্বফুলমতি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থী ওই এলাকার গৌরাঙ্গ চন্দ্র পালের মেয়ে। সে রংপুর কারমাইকেল কলেজের মাস্টার্সের ছাত্রী। স্থানীয়রা জানান, বুধবার রাত সাড়ে ৯ টার দিকে গোসল সেরে ভিজা কাপড় বাড়ীর আঙ্গিনায় তারে শুকাতে দিলে বিদ্যুত স্পৃষ্টে গুরুতর আহত হয় । পরে পরিবারের লোকজন তাকে দ্রুত উদ্ধার করে ফুলবাড়ী হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিৎিসক তাকে মৃত্যু ঘোষাণা করেন। এদিকে মাস্টার্স পড়ুয়া শিক্ষার্থীর মৃত্যুতে ওই এলাকায় শোকের ছায়া নেমে আসে। এ ব্যাপারে নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদেও চেয়ারম্যান মুসাব্বের আলী মুসা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Crimetalash24.com
Customized By SuperSoftIT
themesbazcrimetala121