July 20, 2026

অনুমোদন ছাড়াই ভোলার উপজেলা ও হাটবাজারে শতাধিক বেকারি

0
received_281387836631409

 

গাজী তাহের লিটন, বিশেষ প্রতিনিধিঃ  

অস্বাস্থ্যকর, নোংরা ও স্যাঁতস্যাঁতে পরিবেশে তৈরি হচ্ছে বিভিন্ন ধরনের বিস্কুট, পাউরুটি, জন্মদিনের কেক, মিষ্টি, লাড্ডুসহ বিভিন্ন ধরনের বেকারি পণ্য। অল্প বেতনে শিশু শ্রমিকদের দিয়ে কাজ করানো হচ্ছে এসব বেকারিগুলোতে। বেকারি শ্রমিকরা খালি গায়ে, খালি হাতে এসব খাদ্যপণ্য তৈরি করছে। ফলে গরমে শরীর থেকে ঘাম ঝরে পড়ছে খাবারে। আবার খোলা রাখা হয়েছে তেলভর্তি ড্রাম। পাশেই রয়েছে ক্ষতিকর বিভিন্ন প্রকার রঙ। তৈরিকৃত খাদ্যদ্রব্য খোলা ফেলে রাখায় খাবারের ওপর পড়ছে ধুলাবালি।
বিএসটিআই’র অনুমোদন ছাড়াই ভোলা জেলার উপজেলা ও হাটবাজারগুলোতে গড়ে উঠেছে শতাধিক বেকারি।
জনস্বাস্থ্যকে হুমকির মুখে রেখে প্রশাসনের নাকের ডগায় এসব বেকারির মালিকরা জমজমাট বাণিজ্য করে যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed