July 20, 2026

অনলাইন ক্লাসে নির্দেশনা মানছে না জবির বিভাগগুলো

0
received_270412824026044

 

জবি প্রতিনিধিঃ

 

বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) অনলাইন ক্লাসের সিদ্ধান্তের পর গত ২ জুলাই ৯টি নির্দেশনা মেনে অনলাইন ক্লাসের ব্যাপারে সিদ্ধান্ত জানায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন। এদিকে শিক্ষার্থীদের অভিযোগ, অনলাইন ক্লাস শুরু হলেও নির্দেশনা মানছেন না বিভাগগুলো। ক্লাস শেষে শিক্ষার্থীদের দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে লিখানো হচ্ছে পজিটিভ রিভিউ।

বিবৃতিতে প্রথম নির্দেশনা হচ্ছে, অনলাইন ক্লাসের ভিডিওসমূহ ইউটিউব/ফেসবুক প্ল্যাটফর্মেও আপলোড করতে হবে যেন শিক্ষার্থীরা যেকোন সময়ে তা দেখতে পারেন। কিন্তু এই নির্দেশনা মানছেন না বিভাগগুলো। শিক্ষকরা জুমে ক্লাস নিচ্ছেন এবং রেকর্ড করার ব্যাপারে রয়েছে নিষেধাজ্ঞা। এতে করে ডিভাইস ও নেটওয়ার্ক সমস্যার কারণে যেসব শিক্ষার্থী ক্লাসে অংশগ্রহণ করতে পারছেন না, তারা বঞ্চিত হচ্ছেন ক্লাস থেকে।

এদিকে ক্লাস করার জন্য ডিভাইস, নেটওয়ার্ক ও ডাটা কিনতে সামর্থ্যবান না হওয়ায় ৮৭ ভাগ শিক্ষার্থী অনলাইন ক্লাস থেকে বঞ্চিত হচ্ছে। সম্প্রতি জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির এক অনলাইন জরিপে এই তথ্য উঠে এসেছে। এদিকে ক্লাস রেকর্ডের নির্দেশনা থাকা সত্ত্বেও শিক্ষকরা নির্দেশনা মানছেন না। এতে করে এই শিক্ষার্থীরা ক্লাস থেকে বঞ্চিত হচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের একাধিক শিক্ষার্থীর সাথে কথা বলে জানা যায়, অনলাইন ক্লাসে রেকর্ড করে সেটা ফেসবুক ও ইউটিউবে আপলোড করার নির্দেশনা থাকলেও ফিন্যান্স বিভাগের শিক্ষার্থীদের কড়াভাবে নিষেধ করা হচ্ছে। এদিকে জুম অ্যাপে ক্লাস করা সবার পক্ষে সম্ভব না। অন্য এক শিক্ষক ক্লাস না নিয়ে ইউটিউব লিংক থেকে শেখার জন্য বলছে। একজন শিক্ষক তার ক্লাস নিয়ে প্রশংসামূলক পোস্ট লিখে সেটা ফেসবুকে শেয়ার করার জন্য নির্দেশ দিচ্ছেন বলেও অভিযোগ শিক্ষার্থীদের। ফলে বিব্রত হচ্ছেন শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান বলেন, অনলাইন ক্লাস ফেসবুক ও ইউটিউবে আপলোড করার জন্য আমরা নির্দেশনা দিয়েছি। প্রত্যেক বিভাগের চেয়ারম্যানকে নির্দেশনা মানার ব্যাপারে আলাদাভাবে বলা হয়েছে। এখন কিছু বিভাগ এই নির্দেশনা মানছে না, সেটা মাত্র জানলাম। এরকম কোনো অভিযোগ আসলে আমরা সংশ্লিষ্ট বিভাগের সাথে কথা বলবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed