1. accessinfotechlimited@gmail.com : admi2019 : Crime Talash 24
  2. eleas015@gmail.com : ILIAS HOSEN : ILIAS HOSEN
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন

দীর্ঘদিনের বিদ্যুৎ সমস্যা নিয়ে আশার আলো দেখেছেন পাটগ্রাম বাসী।

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ৭ জুন, ২০২০
  • ৩৮০ বার পঠিত
ই - পেপার দেখুন
ই - পেপার দেখুন

 

মোঃ-আব্দুল্লাহ আল মমিন পাটগ্রাম(লালমনিরহাট):-

 

বিদ্যুৎ সমস্যা লালমনিরহাট জেলা সদরসহ জেলার বাকী উপজেলায় দীর্ঘদিন ধরে চলছে,সমাধানের নেই কোন সদিচ্ছা, একেক সময় একেকটি অজুহাত দিয়ে আসছে পাটগ্রাম বিদ্যুৎ কর্তৃপক্ষ। এমনটি অভিযোগ পাটগ্রামের সাধারন মানুষের। দীর্ঘ দিন ধরে সামান্য বাতাসে বা হালকা বৃষ্টিতেও দিনের পর দিন বিদ্যুৎ থাকেনা,এমন ঘটনার জন্য সাধারন মানুষ ক্ষিপ্ত হয়ে সড়ক অবরোধ, বিক্ষোভ, করেছে বছরের পর বছর।সাধারন মানুষের নামে বেনামে মামলাও হয়েছে এমনটিও বলেন অনেকে।তবে পাটগ্রাম উপজেলার সাধারন মানুষ সাধুবাদ জানিয়েছেন ইউএনও মোঃ মশিউর রহমানকে,তার আগমনে পাটগ্রামে অনেক অসম্ভব কাজ সম্ভব হয়েছে,করোনা পরিস্হিতিতে কঠোর হস্তে আইন অমান্যকারীদের বিরুদ্ধে আইন প্রয়োগ ও জরিমানার পাশাপাশি সামাজিক দুরত্ব বজায় রাখাসহ ৮০% মাক্স ব্যবহার এবং করোনা পরিস্হিতিতে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন।তিনিই প্রথম নিজ উদ্যোগে বিদ্যুৎ সমস্যা সমাধানে পাটগ্রামের সর্বস্তরের প্রতিনিধিদের সাথে আজ তার অফিস কক্ষে আলোচনার আয়োজন করেন।এসময় সমস্যা সমাধানে নানা দিক নিয়ে আলোচনা করেন।নেওয়া হয় গুরুত্বপুর্ন সিদ্ধান্তও বটে।আলোচনা সভায় উপস্থিত ছিলেন মোঃ রুহুল আমিন বাবুল উপজেলা পরিষদ চেয়ারম্যান পাটগ্রাম,বাবু পূর্ন চন্দ্র রায় সভাপতি উপজেলা আওয়ামীলীগ পাটগ্রাম, মোঃ শমসের আলী মেয়র পৌরসভা পাটগ্রাম, এক্সইএন নেসকো পাটগ্রাম, অফিসার ইনচার্জ সুমন কুমার মহন্ত পাটগ্রাম, মোঃ মোফাজ্জল হোসেন লিপু ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ পাটগ্রাম,৮ ইউনিয়নের চেয়ারম্যান গনসহ সমাজের গুরুত্বপুর্ন ব্যক্তিবর্গ।এসময় পাটগ্রাম বিদ্যুৎ বিভাগের এক্সইএন নেসকো কর্তৃপক্ষ বলেন ৩৩ হাজার কেভির উভয় পাশে অন্তত ১০ ফিট এবং ১১ হাজার কেভির উভয় পাশে ৫ ফিট করে গাছপালা বাশঁঝাড় কেটে পরিষ্কার রাখতে পারলে অর্ধেক সমস্যার সমাধান হবে বলে মতামত প্রকাশ করেন।এব্যাপারে সকল স্তরের মানুষের সহযোগীতা কামনা করে আলোচনা শেষ হয়।তবে এব্যাপারে সাধারন মানুষের সাথে কথা বললে তারা জানান বিদ্যুৎ বিভাগের পরামর্শ ও অজুহাতের কোন শেষ নেই,তারপরও দেখা যাক এসব করে কি সমাধান আসে।আমরা সীমান্তবাসী আমাদের সমস্যার কোন অন্ত নেই।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Crimetalash24.com
Customized By SuperSoftIT
themesbazcrimetala121