মোঃ রউফ কয়রা খুলনা।
কয়রা উপজেলা ছাত্রলীগকে বিতর্কিত করতে একটি মহল ষড়যন্ত্র ও অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছে উপজেলা কমিটির নেতারা। তারা বলেছেন, জেলা কমিটির দেয়া ২২ দিনের মাথা কেন্দ্র থেকে ২০১৯ সালের ২৪ জুন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি ৫ সদর কয়রা উপজেলা কমিটি ঘোষণার পর থেকে এ ষড়যন্ত্র চলছে ।
সর্বশেষ সংগঠনের উপজেলা কমিটির যুগ্ম সম্পাদক বীর মুক্তিযোদ্ধা উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি একে এম ফজলুল হকের সন্তান আমিনুল হক বাদলকে জড়িতে অপ্রচার চলছে। মিথ্যা ভিত্তীহীন সংবাদ সম্মেলনের তিব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে এর বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে । গতকাল রবিবার দুপুরে কয়রা উপজেলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের উপজেলার কমিটির যুগ্ম সাধারন সম্পাদক আমিনুল হক বাদল ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তিনি বলেন, আমাদের বিরোধীকারী ব্যক্তিদের প্ররোচনায় সম্প্রতি এক মেয়ে আমার বিরুদ্ধে যৌন হয়রানিসহ নানা অভিযোগ করেন। কিন্তু আমি ওই মেয়েকে চিনতেনই না বা এমন কোন ঘটনা ঘটেনি। ছাত্রলীগকে বিতর্কিত করার জন্য এসব কর্মকান্ড চালানো হচ্ছে। অভিযোগে যে সময়ের কথা বলা হয়েছে, তখন আমি সহ ছাত্রলীগ নেতারা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে উপস্থিত ছিলাম। এসব কর্মকান্ড শুধু নেতা নয়, সংগঠনের ভাবমূর্তিও ক্ষুন্ন করছে।
উদ্দেশ্য প্রণেদিত এ ধরনের সংবাদ সম্মেলন করে ছাত্রলীগের ভাবমুর্তি ক্ষুন্ন করায় স্থানীয় আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। তারা বলেন, প্রতিনিয়ত দলের ভাবমুতি ক্ষুন্ন করার জন্য একটি বিশেষ মহল বিভিন্ন ভাবে অপ্রচার চালিয়ে যাচ্ছে। যা তদন্ত করলে সকল রহস্য উৎঘাটন করা যাবে। ছাত্রলীগ নেতারা এসবের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ শরিফুল ইসলাম টিংকু, সহ-সভাপতি তরিকুল
ইসলাম , সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা শেফার সহ উপজেলা ছাত্রলীগ নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
Leave a Reply