সানোয়ার অারিফ রাজশাহীঃ
পরিবারের পক্ষে মেয়র
লিটনের ইফতার বিতরণ অব্যাহত
১২ মে ২০২০ইং
মহান মুক্তিযুদ্ধের সংগঠক ও জাতীয় চার নেতার অন্যতম শহীদ এ.এইচ.এম কামারুজ্জামানের পরিবারের পক্ষ থেকে রিক্সা ও অটোরিক্সা চালক, ছিন্নমূল, দুস্থ ও অসহায় মানুষদের মাঝে উন্নত মানের ইফতার সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে। মঙ্গলবার বিকেল পৌনে ৬টায় মহানগরীর তালাইমারি মোড়ে পাঁচ শতাধিক ব্যক্তির মাঝে ইফতার বিতরণ করেন শহীদ এ.এইচ.এম কামারুজ্জামানের সুযোগ্য সন্তান রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ও মহানগর আওয়ামী লীগ সভাপতি এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। আগামী রোজার দিনগুলোতেও এইভাবে ইফতার বিতরণ করা হবে।
ইফতার বিতরণকালে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এ্যাড. আসলাম সরকার, সাবেক কৃষি বিষয়ক সম্পাদক জহির উদ্দিন তেতু, মতিহার থানা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা ডাক্তার আব্দুল মান্নান,মহিলা কমিশনার মোসাঃলাইলী বেগম(২৫,২৮,২৯ নং ওয়ার্ড) সাধারণ সম্পাদক মোঃ আলাউদ্দিন, ২৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি গোলাম রাব্বানি মাসুম, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, ২৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আনন্দ ঘোষ, সাধারণ সম্পাদক সুগার, মহানগর ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ দ্বীপ, ২৫ নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক সবুজ ইসলাম, ২৭ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম আশিক,২৮ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাহিদ হাসান শুভও ২৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সমপাদক মোহামমাদ আলী কাজল এবং ২৮ নং ওয়ার্ড পূর্ব আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন।স্থানীয় আওয়ামী লীগ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
Leave a Reply