1. accessinfotechlimited@gmail.com : admi2019 : Crime Talash 24
  2. eleas015@gmail.com : ILIAS HOSEN : ILIAS HOSEN
শুক্রবার, ০১ মে ২০২৬, ০২:৪২ অপরাহ্ন

ঈদের আগে বকেয়া বেতন চেয়ে ফরিদপুর চিনির কল শ্রমিক বিক্ষোভ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৭ মে, ২০২০
  • ২৩৭ বার পঠিত
ই - পেপার দেখুন
ই - পেপার দেখুন

 

নিজস্ব প্রতিনিধি মোঃ শাওন শেখ

ফরিদপুর চিনিকলে তিন মাসের বকেয়া বেতন-ভাতার দাবিতে অবস্থান ধর্মঘট অনুষ্ঠিত হয়েছে।

ফরিদপুরের মধুখালীতে অবস্থিত চিনিকলের আট শতাধিক শ্রমিক কর্মচারীদের ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মাসের বকেয়া বেতন-ভাতার দাবিতে আজ শনিবার সকাল নয়টা হতে দশটা পর্যন্ত চিনিকলের প্রধান ফটকে শ্রমিক কর্মচারী কর্তৃক অবস্থান ধর্মঘট ও বিক্ষোভ মিছিল পালিত হয়েছে।

শ্রমজীবী ইউনিয়নের আয়োজনে অবস্থান ধর্মঘট চলাকালে বক্তব্য রাখেন শ্রমজীবী ইউনিয়নের সভাপতি শাহ মোঃ হারুন-অর-রশিদ সাধারণ সম্পাদক কাজল বসু সহ-সভাপতি মনিরুল ইসলাম সহ-সাধারণ সম্পাদক আব্দুল বারিক বিশ্বাস অর্থ সম্পাদক মনিরুল ইসলাম মিঠু, সাবেক সভাপতি উজ্জল শেখ সাবেক সাধারণ সম্পাদক শাহীন মিয়া শ্রমিক নেতা আবুল বাশার বাদশা, আব্বাস আলী বিশ্বাস প্রমুখ।

অবস্থান ধর্মঘট পরবর্তী একটি বিক্ষোভ মিছিল চিনিকলের এমডির ভবন ও প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

উল্লেখ্য বাংলাদেশ চিনি ও খাদ্য করপোরেশনের প্রধান কার্যালয়ে এপ্রিল পর্যন্ত বেতন-ভাতা পরিশোধ করা হলেও একই কর্পোরেশনের আওতাধীন চিনিকলের শ্রমিক-কর্মচারী তিন মাসের বেতন-ভাতা বকেয়া থাকায় শ্রমিক-কর্মচারীরা ক্ষোভ প্রকাশ করেছে। চলতি বছর ফরিদপুর চিনিকলের ৪ হাজার ৫শত মেট্রিক টন চিনি উৎপাদন হয়েছে।

১৬ এপ্রিল পর্যন্ত ৩ হাজার ৭৬ মেট্রিক টন চিনি অবিক্রীত রয়েছে যার বাজার মূল্য ১৮ কোটি ৪৫ লক্ষ 60 হাজার টাকা। শ্রমিক কর্মচারীদের তিন মাসের বেতন বকেয়া টাকা প্রায় পাঁচ কোটি টাকা। শ্রমিক নেতৃবৃন্দ শিল্পকে টিকিয়ে রাখতে ও বেতন-ভাতা পরিশোধের বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছে।

এদিকে ঈদের আগেই বেতন-ভাতা পরিশোধ না হলে কঠোর কর্মসূচি দেয়া হবে বলে ঘোষণা করা হয়৷

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Crimetalash24.com
Customized By SuperSoftIT
themesbazcrimetala121