1. accessinfotechlimited@gmail.com : admi2019 : Crime Talash 24
  2. eleas015@gmail.com : ILIAS HOSEN : ILIAS HOSEN
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন

রাজাপুরে নারী শ্রমিককে ধর্ষণ ও গৃহবধূকে ধর্ষণ চেষ্টার পৃথক ঘটনার মামলা লেবার সর্দারসহ গ্রেফতার ২

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ৯ মে, ২০২০
  • ৩০৩ বার পঠিত
ই - পেপার দেখুন
ই - পেপার দেখুন

 

রাজাপুর প্রতিনিধিঃ

সংগৃহিত তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট
ঝালকাঠির রাজাপুরে লেবার সর্দার কর্তৃক এক নারী শ্রমিককে ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে। মামলার প্রধান আসামি মফিজুর রহমানকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। গত ৭ মে (বৃহস্পতিবার) দুপুরে উপজেলার উত্তর মনোহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষে এ ঘটনা ঘটে। গতকাল ৮ মে এ ঘটনায় ওই নারী বাদী হয়ে রাজাপুর থানায় মামলা দায়ের করলে পুলিশ অভিযুক্ত আসামিকে গ্রেপ্তার করে। আসামি মফিজুর যশোরের কেসবপুর উপজেলার প্রতাপপুর গ্রামের আকবর আলী সরদারের ছেলে। মামলার এজাহার সূত্রে জানা যায়, ধর্ষণকারী মফিজুর রহমান ও নির্যাতিতা ওই নারী দুজনেই যশোরের কেসবপুর থানার প্রতাপপুর গ্রামের বাসিন্দা। নির্যাতিতা নারী ও তার স্বামী লেবার সরদার মফিজের সাথে যশোর থেকে রাজাপুরে সড়ক নির্মাণের কাজ করতে আসে। সব শ্রমিকরাই রাজাপুরে এসে উপজেলার সদর ইউনিয়নের উত্তর মনোহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওঠেন। নির্যাতিতা ওই নারী সেখানে শ্রমিকদের জন্য রান্নার কাজ করত। ৭ মে রান্নাশেষে শ্রমিকদের জন্য খাবার পাঠিয়ে দেওয়া হয়। অন্য শ্রমিকদের সাথে তার স্বামীও কাজে চলে যায়। এই সুযোগে লেবার সরদার মফিজুর রান্নাঘরে ঢুকে ওই নারী শ্রমিককে একলা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এদিকে রাজাপুরের গালুয়া ইউনিয়নের এক নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগে অপর আরো একটি মামলা হয়েছে। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত মেজবাহ উদ্দিন হৃদয় (২৪) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত হৃদয় উপজেলার গালুয়া দুর্গাপুর গ্রামের মো. বেলায়েত হোসেনের ছেলে। রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদ হোসেন বলেন, ধর্ষণচেষ্টা ও ধর্ষণের ঘটনায় পৃথক দুটি মামলা হয়েছে। পৃথক মামলায় অভিযুক্ত দুই আসামিকে শুক্রবার রাতে গ্রেপ্তার করা হয়েছে। মামলায় অন্য এক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। গ্রেপ্তারকৃত আসামিদের আজ শনিবার দুপুরে ঝালকাঠি আদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Crimetalash24.com
Customized By SuperSoftIT
themesbazcrimetala121