1. accessinfotechlimited@gmail.com : admi2019 : Crime Talash 24
  2. eleas015@gmail.com : ILIAS HOSEN : ILIAS HOSEN
বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০১:০১ অপরাহ্ন

বরগুনায় ডিজিটাল চোর রাতের আধারে জমি থেকে মুগডাল চুরি

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ৩ মে, ২০২০
  • ২৪৪ বার পঠিত
ই - পেপার দেখুন
ই - পেপার দেখুন

 

বরগুনা জেলা প্রতিনিধিঃ
মোঃবশিরুজ্জামান শাওন।

 

বরগুনায় রাতের আধারে জমি থেকে মুগডাল চুরির খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে বরগুনা সদর উপজেলার তিন নম্বর ফুলঝুড়ি ইউনিয়নের ছোট গৌরীচন্না গ্রামের জমি থেকে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার ডাক্তার এআর খানের ৪০ শতাংশ জমির মুগডাল নিয়ে গেছে রাতের আধারে। চুরির ঘটনায় জমির মালিক ডাক্তার এআর খান প্রশাসনের কাছে আইনি সহযোগিতার দাবি জানিয়েছেন।

স্থানীয় কয়েকজন কৃষক বলেন, গতকাল আমরা পাশের জমি থেকে ডাইল তুলেছি তখন ডাক্তার এআর খানের জমিতে দেখছি ডাইল আছে। আজ সকালে শুনলাম জমির সব ডাইল চুরি হয়ে গেছে। এই চোরের বিচার করতে হবে। তা না হলে আজকে তার জমির ডাইল চুরি করেছে কাল আমারটা চুরি করবে। আমরা এই ডাইল চোরের সঠিক বিচার চাচ্ছি প্রশাসনের কাছে।

এব্যাপারে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবির মোহাম্মদ হোসেন বলেন, মুগডাল চুরির কোনো ঘটনা আমি শুনিনি তবে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষ আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Crimetalash24.com
Customized By SuperSoftIT
themesbazcrimetala121