1. accessinfotechlimited@gmail.com : admi2019 : Crime Talash 24
  2. eleas015@gmail.com : ILIAS HOSEN : ILIAS HOSEN
সোমবার, ২৫ মে ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন

ভোলা ইমাম,মোয়াজ্জিনদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৫ এপ্রিল, ২০২০
  • ৪০৮ বার পঠিত
ই - পেপার দেখুন
ই - পেপার দেখুন

হেলাল উদ্দিন (নয়ন) ভোলাঃ

ভোলার বোরহানউদ্দিনে টবগী ইউনিয়নের আওয়ামীলীগের সাধারন সম্পাদক বেলায়েত হোসেন নিজস্ব অর্থায়নে শতাধিক মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের মাঝে ইফতার সামগ্রী বিতরন করেন।

২৫ এপ্রিল শনিবার সকাল সাড়ে ৯টায় স্থানীয় মনিরাম বাজারে আওয়ামীলীগ অফিসের সামনে এ বিতরন কার্যক্রম পরিচালনা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন টবগী ইউনিয়নের আওয়ামীলীগ এর সাধারন সম্পাদক,যুবলীগের সভাপতি, সাধারন সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক সহ অন্যান্য ওয়ার্ডের নেতাকর্মীরা।

খাদ্যসামগ্রীর প্রতি প্যাকেটে ১০ কেজি চাল,২ কেজি চিনি,২ কেজি ছোলা, ২ কেজি ভূট,২ কেজি তৈল ও ২ কেজি মুড়ি ছিলো।

টবগী ইউনিয়ন আওয়ামীলীগ এর সাধারন সম্পাদক মো: বেলায়েত হোসেন বলেন, মাননীয় এমপি আলহাজ্ব আলী আজম মুকুলের নির্দেশে ইমাম ও মুয়াজ্জিনদের মাঝে ইফতার সামগ্রী বিতরন করি। যতদিন পর্যন্ত আওয়ামীলীগ থাকবে ততদিন পর্যন্ত টবগী ইউনিয়নের মানুষ না খেয়ে থাকবে না। আপনারা সবাই ঘরে থাকুন সুস্থ থাকুন,আপনাদের খাবার আমরা পৌছে দিবো।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Crimetalash24.com
Customized By SuperSoftIT
themesbazcrimetala121