জি এম মমিনুল ইসলাম বাউফল প্রতিনিধি :বাউফলে বিভিন্ন ইউনিয়নে জনগনের উদ্দেগ্যে রাস্তায় গাছ ফেলে চলছে লক ডাউন।রাস্তায় সাধারন জনগনের উপস্থিতি অনেক কম মাঝে কিছু চায়ের দোকান সহ অন্য অন্য দোকান খোলা দেখা গিয়াছে। তবে সংক্রিয় আছে খেলার মাঠ গুলো অনেক যুবকেরা দল বেধেঁ খেলা করছে মাঠে।নিম্ন ও মধ্য বিত্ত অনেকেই বলেন আমরা অর্ধহার অনাহারে জীবন কাটাচ্ছি পাইতেছি না তেমন কোন সাহায্য।কেন আপনারা নিজে নিজে রাস্তায় গাছ ফেলে লকডাউন করলেন জানতে চাইলে সাধারন জনগন বলেন আগে বাচঁতে হবে তার পর সব কিছু।আপনারা তো সামাজিক দূরত্ব বজায় রাখছেন না জানতে চাইলে সাধারন জনতা বলেন আমরা তো সংক্রমিত নয় তাই সামাজিক দূরত্ব বজায় রাখছি না।অন্য এলাকার লোক এসে আমাদের যেন সংক্রমিত না করতে পারে এই জন্য গাছ ফালানো হয়েছে।এতে কিছু কিছু লোক দ্বিমত ও পোষন করছেন এবং বলেন চাইলেও অন্য রোগে অসুস্থ রুগি কি ভাবে স্বাস্থ্য সেবা পাবে।জনগন জোর দাবি জানান অতিসত্তর তাহারা যেন ত্রান সহযোগিতা পেতে পারে।
Leave a Reply