August 16, 2026

বরগুনায় গাঞ্জা সেবনে প্রতিবাদ করায় মা ও ছেলে হাসপাতালে

0
_20200413_200613

 

বরগুনা জেলাপ্রতিনিধি:
মোঃবশিরুজ্জামান শাওন।

 

বরগুনা সদর উপজেলার ৪নং কেওড়াবুনিয়া ইউনিয়নের ঘটবাড়িয়া বাজারে গাঞ্জা সেবনে প্রতিবাদ করায় মা ও ছেলেকে আহত করেছে মাদক সেবিরা। বর্তমানে আহত মা ফিরোজা বেগম ও তার ছেলে মোঃ মানিক বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে।

আহতদের নিকট থেকে জানা গেছে, গত ১১ ই এপ্রিল শনিবার দুপুর ২টার সময় ভুক্তভোগী আহত মানিক বাসা থেকে বের হয়ে ঘটবাড়িয়া কলেজের সামনে এসে দেখতে পান যে, মানিকের ছোট ভাই মোঃ মেহদীকে স্থানীয় মোঃ রাজ্জাক, পিতাঃ মোঃ দুলাল, মোঃ হেলাল, পিতাঃ মোঃ ওয়ারেচ ও মোঃ শামীম, পিতাঃ অজ্ঞাত গাঞ্জা সেবনে উৎসাহিত করে গাঞ্জা সেবন করাইতেছে। এসব দেখে ভুক্তভোগী মোঃ মানিক প্রতিবাদ করায় উল্লেখিত মাদক সেবীগণ মুঠোফোনে ফোন দিয়ে আরো ৩/৪ জন মাদকসেবি নিয়ে মানিককে এলোপাতাড়ি পিটিয়ে আহত করে। মানিককে পিটানোর সংবাদ পেয়ে মানিককে বাচাতে মানিকের মা মোসাঃ ফিরোজা বেগম ঘটনাস্থলে ছুটে আসলে মাদকসেবিরা ফিরোজা বেগমকেও পিটিয়ে মাথা ও ডান হাত সহ শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম করে।

বর্তমানে আহত মা ফিরোজা বেগম ও ছেলে মানিক বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে। প্রশাসনের নিকট মাদক সেবনে প্রতিবাদ করায় তাদের উপর এই নির্মম অত্যাচারের দৃষ্টান্ত মুলক বিচারের দাবী জানান তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *