1. accessinfotechlimited@gmail.com : admi2019 : Crime Talash 24
  2. eleas015@gmail.com : ILIAS HOSEN : ILIAS HOSEN
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০১:২৪ অপরাহ্ন

নড়াইল কারাগারে এমপি মাশরাফির করোনাভাইরাস প্রতিরোধ সামগ্রী বিতরণ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ১২ এপ্রিল, ২০২০
  • ৪৩৩ বার পঠিত
ই - পেপার দেখুন
ই - পেপার দেখুন

 

মো: অাজিজুর বিশ্বাস নড়াইল জেলা প্রতিনিধি।

নড়াইল জেলা কারাগারের কয়েদীদের জন্য নড়াইল-২ আসনের এমপি বিশ্বের অন্যতম ক্রিকেট তারকা মাশরাফি বিন মুর্তজা
করোনাভাইরাস প্রতিরোধ সামগ্রী বিতরণ করেছেন।

রোববার দুপুর ২টার দিকে জেল সুপার মো.মুজিবুল হকের নিকট ১৪৪জন কয়েদীদের জন্য ২’শ পিচ হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক, গ্লাভস এবং সাবান তুলে দেন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আনজুমান আরা, পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিননপিপি এম (বার), জেলা কারাগারের জেলার মোহাম্মদ সায়েম, নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম অনিক, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সৌমেন চন্দ্র বসু প্রমূখ।

এ বিষয় মাশরাফি বিন মুর্তজা যুগান্তরকে বলেন,‘কয়েদীরা তাদের কর্মের জন্য সাজা ভোগ করলেও যতদুর সম্ভব তাদের করোনা ভাইরাস থেকে জীবনের নিরাপত্তা দেয়া আমাদের নৈতিক দায়িত্ব।

সে জন্য এ ব্যবস্থা নেয়া হচ্ছে। কয়েদীরা জেল থেকে বের হয়ে যাতে তারা নিরাপদে থাকতে পারে, সেটাও আমাদের নিশ্চিত করতে হবে।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Crimetalash24.com
Customized By SuperSoftIT
themesbazcrimetala121