1. accessinfotechlimited@gmail.com : admi2019 : Crime Talash 24
  2. eleas015@gmail.com : ILIAS HOSEN : ILIAS HOSEN
সোমবার, ২৫ মে ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন

ঝিনাইগাতীতে কৃষকদের মাঝে বিনামূল্যে উফশী আউশ প্রণোদনা কর্মসূচীর বীজ ও সার বিতরণ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ১২ এপ্রিল, ২০২০
  • ৩৬৫ বার পঠিত
ই - পেপার দেখুন
ই - পেপার দেখুন

মোহাম্মদ দুদু মল্লিক জেলা প্রতিনিধিঃ

 

শেরপুরের ঝিনাইগাতীতে ২০২০-২১ মৌসুমে উফশী আউশ প্রণোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। এ উপলক্ষ্যে ১২ এপ্রিল রবিবার সকাল ১১টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বরে সামাজিক দূরত্ব বজায় রেখে বিতরণ কার্যক্রম এর উদ্বোধন করা হয়। শেরপুর-৩ (ঝিনাইগাতী-শ্রীবরদী) আসনের সংসদ সদস্য একেএম ফজলুল হক চাঁন এমপিকে প্রধান অতিথি করে উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুবেল মাহমুদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান এসএমএ ওয়ারেজ নাইম, উপজেলা কৃষি অফিসার হুমায়ুন কবির। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত কৃষি অফিসার ফরহাদ হোসেন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী রাধা বল্লভ ও উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ। এসময় ২০২০-২১ মৌসুমে উফশী আউশ প্রণোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক ৪৮০ জন কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Crimetalash24.com
Customized By SuperSoftIT
themesbazcrimetala121