July 20, 2026

**করোনার উপসর্গ নিয়ে ইমামের মৃত্যু**

0
received_225538942108205

 

রূপগঞ্জ প্রতিনিধিঃ

নারায়নগঞ্জ রূপগঞ্জে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মুফতি আব্দুল নোমান (৩৮) নামে এক ইমামের মৃত্যু হয়েছে। তিনি কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়ার বটতলা জামে মসজিদের ইমাম হিসেবে দায়িত্বরত ছিলেন। মঙ্গলবার বিকেলে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেছেন। নিহত ঈমান হবিগঞ্জের বাহুবল থানাধীন লোহাখোলা এলাকার মাওলানা আব্দুল কুদ্দুছের ছেলে। স্থানীয়ররা জানান, ১৫দিন আগে তিনি তার নিজ বাড়ী হবিগঞ্জের বাহুবল থানাধীন লোহাখোলা এলাকা থেকে ঘুরে আবার বটতলা জামে মসজিদের আসেন। সেখান থেকে আসার পর থেকেই তিনি জ্বর, ঠান্ডা, শ্বাসকষ্ট জনিক রোগে ভুগছিলেন। অবস্থার অবনতি হলে ২৬ এপ্রিল রবিবার রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি হোন এবং চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বিকেলে তিনি মৃত্যু বরণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed