1. accessinfotechlimited@gmail.com : admi2019 : Crime Talash 24
  2. eleas015@gmail.com : ILIAS HOSEN : ILIAS HOSEN
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন

কালিয়ায় টিসিবির পণ্য উদ্ধারসহ ৫জন আটক

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ২০ এপ্রিল, ২০২০
  • ৩২৪ বার পঠিত
ই - পেপার দেখুন
ই - পেপার দেখুন

 

মো: অাজিজুর বিশ্বাস জেলা প্রতিনিধি নড়াইলঃ

নড়াইলের কালিয়া থানা পুলিশ রোববার (১৯ এপ্রিল) সকালে অভিযান চালিয়ে টিসিবির (৫০), কেজি চিনি ও( ৮৭) লিটার তেল উদ্ধারসহ পাঁচ ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় কালিয়া থানায় পৃথক দুটি মামলা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (১৯ এপ্রিল) সকালে কালিয়া থানা পুলিশ উপজেলার পাঁচগ্রাম ইউনিয়নের পাটেশ্বরী ও সাতবাড়িয়া বাজারের ২টি ও পেড়লী ইউনিয়নের জামরিলডাঙ্গা বাজারে ১টি দোকানে অভিযান চালায়।

অভিযান চালিয়ে সাতবাড়ীয়া গ্রামের ওয়ালিয়ার ফারাজীর ছেলে মুদি দোকানদার রুবেল, ফারাজী (১৯), পাটেরশ্বরী গ্রামের নজীর, শেখের ছেলে ইকরামুল, শেখ (২৭) ও

মহিষখোলা গ্রামের মোশারেফ শেখের ছেলে তৌহিদুল শেখের দোকান থেকে টিসিবির ৮৭ লিটার তেল ও ৫০ কেজি চিনি উদ্ধার করে। এ সময় টিসিবির পণ্য বিক্রির অভিযোগে তাদের তিনজনকেই আটক করে পুলিশ।

আটকৃতরা জানায়, পেড়লী বাজারের নিখিল, সাহা ও সুভাষ, সাহার নিকট থেকে তারা টিসিবির ওইসব পণ্য কিনেছে’।

এরপর তাদের স্বীকারোক্তির ভিত্তিতে পুলিশ পেড়লী বাজারের ব্যবসায়ী পিরোলীস্তান গ্রামের মৃত, ধীরেন্দ্রনাথ, সাহার দুই ছেলে নিখিল, সাহা (৬৭) ও সুভাষ, সাহাকে, (৫২) আটক করে।

এ প্রসঙ্গে কালিয়ার এএসপি (সার্কেল) রিপন চন্দ্র সরকার সাংবাদিকদের বলেন, টিসিবির পণ্য কালোবাজারে বিক্রির অভিযোগে ৫জনকে আটক করা হয়েছে।

আটককৃতদের বিরুদ্ধে থানায় পৃথক দুটি মামলা দায়ের হয়েছে। আটককৃতদের নড়াইলে আদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Crimetalash24.com
Customized By SuperSoftIT
themesbazcrimetala121