রিপন সারওয়ার ময়মনসিংহ প্রতিনিধিঃ
ঢাকা-ময়মনসিংহ মহা-সড়কের ভালুকা উপজেলার কাঠালী রাসেল স্পিনিং মিলের সামনে বুধবার (১৭মার্চ) সকাল পৌনে ৭টার সময় সুতা বোঝাই একটি ট্রাকের চাপায় খোদেজা বেগম (৪৫) ও তার দেড় বছরের শিশু কন্যা মরিয়ম আক্তার নিহত হয়। এ ঘটনায় পুলিশ ঘাতক ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে যায়। ঘটনাটি নিশ্চিত করেছেন। ভরাডোবা হাইওয়ে থানার ওসি মশিউর রহমান। পুলিশ সুত্রে জানাযায়, ঘটনার সময় মহা-সড়কের পশ্চিম পাশে রাসেল স্পিনিং মিলের সুতা বোঝাই করে একটি ট্রাক (ঢাকা-মেট্রো-ট-১৪-১৪৪৬) পেছনে আসার সময় ট্রাকের পেছনে ধাক্কা লেগে মা খোদেজা বেগম (৪৫) ও তার দেড় বছর বয়সের শিশু কন্যা মরিয়ম আক্তার গুরুতর আহত হয়।
তাদেরকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়ার পর কর্তৃব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
নিহত খোদেজা বেগম জেলার ত্রিশাল উপজেলার দরিমারপুর গ্রামের সাইফুল ইসলামের স্ত্রী। ঘটনার পর ভরাডোবা হাইওয়ে থানার পুলিশ ঘাতক ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে যায়। নিহত পরিবারের আবেদনের প্রেক্ষিতে অতিরিক্ত জেলা ম্যাজিস্টেট, ময়মনসিংহের অনুমুতি স্বপেক্ষে বিনা ময়না তদন্তে লাশ দুটি পুলিশ তাঁদের কাছে হস্তান্তর করে দেন।।
Leave a Reply