1. accessinfotechlimited@gmail.com : admi2019 : Crime Talash 24
  2. eleas015@gmail.com : ILIAS HOSEN : ILIAS HOSEN
সোমবার, ২৫ মে ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন

মায়ের পরকীয়ার বলি হলেন কলেজ পড়ুয়া ছেলে

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৪ মার্চ, ২০২১
  • ৫৮২ বার পঠিত
ই - পেপার দেখুন
ই - পেপার দেখুন

 

স্টাফ রিপোর্টারঃ নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষীপাশা ইউনিয়নে বাঁকা গ্রামের (প্রবাসী) জাকির শেখের ছোট ছেলে আল-আমিন শেখ (১৯) মায়ের পরকীয়া কলেজ পড়ুয়া ছেলে চোখের সামনে দেখতে না পেরে মায়ের সাথে বাক বিতন্ডা করে নিজ রুমে ফ্যানের সাথে গলায় রশি দিয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে। রবিবার (১৪ মার্চ) সকাল সাড়ে এগারোটার এই ঘটনাটি ঘটে। তার আপন খালাতো ভাই আজিজুর রহমান এবং নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসী সূত্রে জানা যায় , ছেলেটির বাবা ১৮ বছর কুয়েতে থাকা অবস্থায় দীর্ঘ দিন ধরে ছেলেটির মা সাথে উপজেলার জয়পুর ইউনিয়নের চাচই গ্রামের মজিবর মোল্লার ছেলে পিকুল মোল্লা (৩৫) পরকীয়ায় লিপ্ত হয় । গত পরশুদিন মৃত আলামিন রাস্তা দিয়ে আসার সময় পিকুল এর গায়ে তার শার্ট পরা দেখলে তার কাছে জিজ্ঞাসা করলে, আমার শার্ট আপনার গায়ে কেন, সে একটি বকা দিয়ে বলে তোর মার কাছে জিজ্ঞাসা করগে বলে দেবে। একথা শুনে পিকুলকে শে মার ধর করে। তার মার পরামর্শে আলামিনের নামে পিকুল থানায় একটি সাধারণ ডায়েরি করে এবং ছেলেটি বাড়ি গেলে তার মা তাকে অজস্র ভাষায় বকা দিয়ে বলে তোর মুখ দেখালে আমার মরা মুখ দেখবি এ ঘটনাকে কেন্দ্র করে ছেলেটি তার রুমে ভেতর থেকে দরজা আটকে দিয়ে খাটের উপর কাঠের চেয়ার নিয়ে ফ্যানের সাথে গলায় রশি নিয়ে আত্মহত্যা করে। পরে তার বড় ভাই এবং স্থানীয় লোকজন মিলে বের করে নিয়ে আসে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করলে। এ ঘটনায় লোহাগড়া থানার (ওসি) সৈয়দ আশিকুর রহমান তাৎক্ষণিক একদল চৌকস ফোর্স পাঠিয়ে ঘটনাস্থলে এসে ময়নাতদন্তের জন্য ছেলেটির লাশ থানায় নিয়ে আসে এবং একই সাথে ছেলেটির মা মেহেরুন্নেসা টপুকে প্রাথমিক জিজ্ঞেোবাদের জন্য থানায় নিয়ে আসে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Crimetalash24.com
Customized By SuperSoftIT
themesbazcrimetala121