1. accessinfotechlimited@gmail.com : admi2019 : Crime Talash 24
  2. eleas015@gmail.com : ILIAS HOSEN : ILIAS HOSEN
সোমবার, ২৫ মে ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন

শেরপুরের ঝিনাইগাতীতে ৭ই মার্চ পালিত

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ৭ মার্চ, ২০২১
  • ২৯৬ বার পঠিত
ই - পেপার দেখুন
ই - পেপার দেখুন

মোহাম্মদ দুদু মল্লিক শেরপুর প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ উদযাপন উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৭ মার্চ রবিবার সকালে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্ত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে উপজেলা প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে ইউএনও রুবেল মাহমুদ, ওসি মোহাম্মদ ফায়েজুর রহমান ও উপজেলা আওয়ামী লীগসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ পুষ্পমাল্য অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার রুবেল মাহমুদের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় ঐতিহাসিক ৭ মার্চ এর তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার জয়নাল আবেদীন, ওসি মোহাম্মদ ফায়েজুর রহমানসহ অন্যান্য কর্মকর্তাগণ। আলোচনা সভায় উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Crimetalash24.com
Customized By SuperSoftIT
themesbazcrimetala121