1. accessinfotechlimited@gmail.com : admi2019 : Crime Talash 24
  2. eleas015@gmail.com : ILIAS HOSEN : ILIAS HOSEN
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন

কুড়িগ্রামের উলিপুরে জাল-জালিয়াতির মাধ্যমে জমি দখলের অভিযোগ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২১
  • ৩১৪ বার পঠিত
ই - পেপার দেখুন
ই - পেপার দেখুন

রুহুল আমিন রুকু,কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে জাল-জালিয়াতির মাধ্যমে অসহায় একটি পারিবারের জমি জবর দখলে নিয়ে মিল-চাতাল ও দুগ্ধ শীতলিকরণ কেন্দ্র তৈরি করায় স্থানীয় এক প্রভাবশালী ব্যাক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। এব্যাপারে একাধীক মামলা ও হামলার ঘটনায় উভয় পক্ষের পৃথক পৃথক মামলা এবং মামলার রায়ের বিরুদ্ধে ভূক্তভোগী ঐ অসহায় পরিবারটি হাইকোর্টে অপিল করেছে। ঘটনাটি ঘটেছে পৌরসভাধীন জোনাইডাঙ্গা খাওনার দর্গা (ধামশ্রেণি) নামক গ্রামে। মামলার বিবরণ ও এলাকাবাসী সূত্রে জানাগেছে, ঐ গ্রামের মৃত বাহার শেখের ওয়ারিশ সূত্রে নাতি মৃত-গস্ত শেখের পুত্র জালাল শেখ নালিশী জমি মৌজা ধামশ্রেণি, জে,এল নং ১৫৫, সি,এস খঃ নং ১৪৯৪, এস,এ খঃ নং ১৫৩১ উভয় দাগ নং ৩১, জমি ৬৫ শতকের মধ্যে পৈত্রিক ও ক্রয় সূত্রে পনে ৪৭ শতক জমি (হোলডিং নং- ৯৯) বংস পরম্পরায় স্বত্ব-দখল ভোগ করে দীর্ঘদিন থেকে চাষাবাদ করে আসছিলো। উল্লেখ থাকে যে, জমিটি রাস্তা সংলগ্ন ও প্রপার প্লেসে হওয়ায় প্রতিবেসী প্রভাবশালী মৃত- বাসুতুল্লা মুন্সী জীবীত কালীন উক্ত জমিতে মিল-চাতাল নির্মাণের লক্ষ্যে জমিটি দখলে নেয়ার কুট-কৌশল করে আসছিলো। এমতাবস্তায় বিগত ৩০-০৮-২০০৮ ইং খাওনার দর্গা মিল্ক ভিটার কর্তৃপক্ষের যোগসাজসে জাল-জালিয়াতির মাধ্যমে ভুয়া নিলাম পত্র ও হোলডিং তৈরি করে অতর্কিতে হামলা চালিয়ে অসহায় দরিদ্র জালাল শেখ ও তার স্ত্রী-সন্তানকে মারধর করে জমি থেকে উচ্ছেদে করে তথায় মিল-চাতাল ও দুগ্ধশীতলিকরণ কেন্দ্র তৈরি করে। উপায়ান্ত না পেয়ে অসহায় জালাল শেখ বিবাদীর নাম জারি ভূয়া প্রমান করতে বিগত ১৮-০৫-২০০৮ ইং তারিখে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কুড়িগ্রাম আদালতে আপিল দায়ের করলে বিবাদী বাসতুল্লা মুন্সীর নামজারী ও দাখিলকৃত বর্ণিত জমির ২৭-৯-৬৩ সালে কুড়িগ্রাম সাটিফিকেট আদালত হইতে তৃতীয় পক্ষের হিসাব নীলাম খরিদ পত্র্রটির সাল-তারিখ সটিক না হওয়ায় তা ভূয়া প্রমানিত হয়। ফলে, উল্লিখিত তফশীল বর্ণিত জমি ভূমি দস্যুর কবল থেকে উদ্ধার করে জরিপ কার্য সমাপ্ত করার জন্য সার্ভেয়ার নিয়োগসহ প্রকৃত মালিককে জমি ফিরিয়ে দিতে বিগত ২৬-১২-১০ ইং তারিখে পুলিশ বাহিনীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জেলা প্রশাসক নির্দেশ দেন। কিন্তু দুঃখ্যের বিষয় যে, সে দিন নিয়োগ প্রাপ্ত সার্ভেয়ারের রহস্যজনক অনুপস্থিতির কারণে জরিপ কার্য বিঘ্নিত হয়। আর এরই সুযোগে সুযোগ সন্ধানী বিবাদী বাসতুল্লা মুন্সী একই ডকুমেন্টরি কাগজ পত্র দাখিল করে বিগত ২৭-০৯-২০০৯ তারিখে উলিপুরে জজ আদালতে আপিল দায়ের করে। দীর্ঘদিন মামলাটি চলার এক পর্যায়ে বিজ্ঞ জজ বদলি সংক্রান্ত কারণে অনুপস্থিত থাকায় বিগত ২৪-১০-২০১৩ তারিখ হাজিরার দিন তাৎক্ষণিক ভাবে কুড়িগ্রাম সদর জজ কোর্টে দায়িত্ব প্রাপ্ত জজ মেহেদী হাসান মন্ডলের আদালতে মামলার নতিপত্র ফাইল নিয়ে এসে বিবাদী বাসতুল্লা মুন্সীর পক্ষে রায় নেন। এ রায়ের বিরুদ্ধে দায়রা জজ আদালতে আপিল করেও কোনো সুফল না পাওয়ায় তিনি হাই কোর্টে আপিল দায়ের করেন। যার মামলা নং ৮০৩,৮০৪/২০১৮ইং। মামলাটি এখনো চলোমান আছে। এদিকে সহায় সম্বলহীন দরিদ্র জালাল শেখের পরিবার তাদের ভোগ-দখলীয় পৈত্রিক সম্পতি প্রভাবশালী ভূমি দস্যুর হিংস্র থাবা থেকে মুক্ত ও ফিরিয়ে দিতে সরকারর উর্ধতন মহলের হস্তক্ষেপ কামনা করেছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Crimetalash24.com
Customized By SuperSoftIT
themesbazcrimetala121