1. accessinfotechlimited@gmail.com : admi2019 : Crime Talash 24
  2. eleas015@gmail.com : ILIAS HOSEN : ILIAS HOSEN
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন

কুড়িগ্রামে জাতীয় পার্টির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৬ আগস্ট, ২০২০
  • ৪৫৩ বার পঠিত
ই - পেপার দেখুন
ই - পেপার দেখুন

রুহুল আমিন রুকু কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ

কুড়িগ্রামে জাতীয় পার্টির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
শনিবার সকাল ৭টায় পুরাতন ষ্টেশন জলিল বিড়ি মোড়স্থ দলীয় কার্যালয়ে দিবসের প্রথম প্রহরে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত করা হয়। পরে সকাল সাড়ে ১১টায় আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন-কুড়িগ্রাম-২ আসনের এমপি ও জেলা জাতীয় পার্টির সদস্য সচিব আলহাজ্ব পনির উদ্দিন আহমেদের সহোদর জাতীয় পার্টির অন্যতম নেতা আলহাজ্ব আতাউর রহমান, জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক নবাব আলী, জেলা জাতীয় শ্রমিক পার্টির সাধারণ সম্পাদক মজনুজ্জামান মজনু।
এতে উপস্থিত ছিলেন-জাতীয় পার্টি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পদমর্যাদার নেতা-কর্মী।
অনুষ্ঠানের সভাপতি আলহাজ্ব আতাউর রহমান আতা বলেন- যে মানুষটির কারণে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামের এই দেশটি স্থান পেয়েছে তিনি হলেন বঙ্গবন্ধূ শেখ মুজিবুর রহমান। তিনি না হলে এদেশ কখনই স্বাধীন হতো না। অন্যায়-জুলুমের বিরুদ্ধে তিনি অবস্থান নিয়ে একটি স্বাধীন দেশ আমাদেরকে উপহার দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Crimetalash24.com
Customized By SuperSoftIT
themesbazcrimetala121