1. accessinfotechlimited@gmail.com : admi2019 : Crime Talash 24
  2. eleas015@gmail.com : ILIAS HOSEN : ILIAS HOSEN
সোমবার, ২৫ মে ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন

১৫ আগষ্টের সকল শহীদদের উদ্দেশ্যে সশ্রদ্ধ সালাম ও কোরআন খতম দেন আঃ মালেক মন্ডল

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৫ আগস্ট, ২০২০
  • ৪৬৩ বার পঠিত
ই - পেপার দেখুন
ই - পেপার দেখুন

 

এন,এম, সজীব দিনাজপুর ব্যুরো প্রতিনিধিঃ

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা ও স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের সকলকে ১৫ ই আগষ্টে নির্মমভাবে হত্যা করার মূল উদ্দেশ্যই ছিল বাংলাদেশকে হত্যা করা।

কিন্তু তারা জানতনা যে বাংলার বুকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে উজ্জীবীত এর মত শত শত, হাজার, লক্ষ, কোটি মহা নায়ক এর জন্ম হয়েছে সেই বাংলাদেশ কে কেউ আর কোনদিন হত্যা করতে পারবে না।

যে বাংলার মাটির স্বাধীনতা অর্জনে দিয়ে গেছেন বাঙ্গালী জাতির পিতা’র তাজা রক্ত সেই স্বাধীন বাংলার মাটিতে যতদিন বাংলার বুকে বাংলার সন্তানেরা জন্মাবে ততদিন বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করেই পথ চলবে।

আর সেই পথ চলার এক মহানায়ক উত্তর জনপদের কৃতি সন্তান দিনাজপুর ৬ আসনের মাটি ও মানুষের নেতা সাবেক ছাত্রনেতা জনাব মোঃ শিবলী সাদিক এমপি রাজনীতিতে প্রবেশের পর থেকে প্রতি বছর ১৫ আগস্ট বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে শোক রেলী ও শোকসভা দোয়া মাহফিলের আয়োজন করেছেন।

যা ইতিপূর্বে সব জাতীয় দিবস গুলো উত্তরবঙ্গের সবচেয়ে বড় জাতীয় দিবস পালিত হিসেবে বিবেচিত ও পরিচিত দৃষ্টি নন্দন হয়েছে।

বাঙ্গালী জাতির পিতার জন্মশতবার্ষিকীতে আমরা তার ৪৫ তম শাহাদাত বার্ষিকী, জাঁকজমকভাবে করতে পারতাম কিন্তু সারাবিশ্বে করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় এবারে ঘরোয়া পরিবেশে জাতির পিতার ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন করতে হয়েছে।

তারই ধারাবাহিকতায় মোঃ শিবলী সাদিক (এমপি) মহাদ্বয়ের দিকনির্দেশনা ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক,চেয়ারম্যান মোঃ খাইরুল আলম (রাজু)’র অনু-প্রেরণায় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির বেদনাদায়ক ১৫ আগস্ট স্বরণে বরাবরের ন্যায় বাঙ্গালী জাতির পিতার আত্তার মাগফেরাত কামনায় কোরআন খতম সহ দোয়া’র অনুষ্ঠান অনুষ্ঠিত করেন বিশিষ্ট সমাজ সেবক মোঃ আঃ মালেক মন্ডল।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Crimetalash24.com
Customized By SuperSoftIT
themesbazcrimetala121