রুহুল আমিন রুকু কুড়িগ্রাম
কুড়িগ্রামের উলিপুর উপজেলার ধরলা নদ নদী বিচ্ছিন্ন এলাকা বেগমগঞ্জ ইউনিয়নের মাস্টার পাড়া গ্রামে রোববার(১২ এপ্রিল) বিকেলে বিদ্যুৎ ট্রান্সমিটার সংলগ্ন পোয়াল পুজে অগ্নিকান্ডের ঘটনায় ঘটে এ ঘটনায় অল্পের জন্য রক্ষা পেল একটি গ্রাম।
সরেজমিনে জানা গেছে, উলিপুর উপজেলার ধরলা নদী বিচ্ছিন্ন এলাকা বেগমগঞ্জ ইউনিয়নের মাস্টার পাড়া গ্রামের মৃত মেছের উদ্দিনের পুত্র মনছার আলীর বাড়ির আঙ্গিনায় রোববার ১২এপ্রিল বিকেল সাড়ে ৪ টায় গোখাদ্যর ধানক্ষেতের খড়ের পোয়াল পুজে কে বা কাহারা আগুন ফিলিয়ে দেয়। এতে আগুনের সূত্রপাত ঘটে মুহূর্তে ছড়িয়ে পড়ে সংলগ্ন নাগেশ্বরী পল্লী বিদ্যুৎ সংযোগ ট্রান্সমিটার পোল নং- ku2-5E-133/90-19-17-12 থাকায় এবং মনছার আলীর পরিবারের আর্তচিৎকারে পাশাপাশি ঘরে থাকা ২০টি পরিবারে আতঙ্ক বিরাজ করে। গ্রামবাসীরা নিজ নিজ বাড়ির মিটাররের মেইন সুইচ বন্ধ করে দেন। গ্রামবাসীর সহায়তায় টিউবওয়েলের পানি তুলে নেভানোর চেষ্টা করে প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রত্যক্ষদর্শীরা জানান আগুন নিয়ন্ত্রণে না আসলে সংলগ্ন ট্রান্সমিটারে আগুন সংযোগ পুরা গ্রাম আগুন ছড়িয়ে যেত এবং ট্রান্সমিটার বাস্ট হয়ে যেত। অনেকে জানান অল্পের জন্য রক্ষা পেল একটি গ্রাম।
Leave a Reply