1. accessinfotechlimited@gmail.com : admi2019 : Crime Talash 24
  2. eleas015@gmail.com : ILIAS HOSEN : ILIAS HOSEN
শনিবার, ০২ মে ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন

ঝালকাঠির দুটি বড় বাজার মিনি স্টেডিয়াম ও স্কুল মাঠে বসবে

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ১১ এপ্রিল, ২০২০
  • ৪৬২ বার পঠিত
ই - পেপার দেখুন
ই - পেপার দেখুন

 

ঝালকাঠি প্রতিনিধি :

ঝালকাঠি জেলা শহরের বড় বাজারে কেনা-কাটার ক্ষেত্রে সামাজিক নিরপত্তা বজায় না থাকায় মাছের ও তরকারি বাজার সরিয়ে ঝালকাঠি শেখ রাসেল মিনি স্টেডিয়ামে স্থানন্তর করা হচ্ছে।

১২/০৪/২০২০ইং তারিখ রোববার থেকে বড় বাজারের মাছ ও তরকারি সামগ্রী ঝালকাঠি শেখ রাসেল মিনি স্টেডিয়ামে বিক্রি হবে।

এছাড়াও চাঁদকাঠির মাছ ও তরকারি বাজার ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে নিয়মিত বেচাকেনা সুরু হবে। করোনা ভাইরাস উপলক্ষে সামাজিক দূরত্ব বজায় রাখার স্বার্থে জেলা পুলিশ এই বাজার দুটি এ মাঠে সরিয়ে নেয়ার জন্য জেলা প্রশাসনের কাছে প্রস্তাব দিয়েছিল।

এর প্রেক্ষিতে সার্বিক জন নিরাপত্তার নিশ্চিত করার জন্য জেলা প্রশাসন এই পদক্ষেপ নিয়েছেন। এই বাজারের সার্বিক আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশ দায়িত্ব পালন করবে।

ঝালকাঠি ডেপুটি নেজারত কালেক্টর আহম্মেদ হাসান রোববার থেকে নির্ধারিত স্থানে বাজার বসার বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ব্যাপারে ঝালকাঠি জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হাবিবুল্লাহ বলেন , পুলিশের পক্ষ থেকে জেলা প্রশাসককে বাজার সরিয়ে নেয়ার জন্য অনুরোধ করা হয়েছিল। এর সার্বিক নিরাপত্তার ব্যবস্থা করা হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Crimetalash24.com
Customized By SuperSoftIT
themesbazcrimetala121