1. accessinfotechlimited@gmail.com : admi2019 : Crime Talash 24
  2. eleas015@gmail.com : ILIAS HOSEN : ILIAS HOSEN
শুক্রবার, ০১ মে ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন

শ্রীমঙ্গলে আলোচিত জোড়া খুনের প্রধান আসামি নিহত ইয়াসমিনের স্বামী আজগর আলি গ্রেফতার

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ৭ জুন, ২০২০
  • ৩২১ বার পঠিত
ই - পেপার দেখুন
ই - পেপার দেখুন

 

সিলেট বিভাগীয় ব্যুরো প্রধান সৈয়দ সিরাজুল ইসলাম হাসানঃ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আলোচিত মা ও মেয়ে খুনের ঘটনায় প্রধান আসামী আজগর আলীকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (৭জুন) মৌলভীবাজার আদালতে আসামীর স্বীকারোক্তি নেয়া হয়। আটককৃত আজগর আলী (৩০) খুন হওয়া ইয়াসমিন আক্তারের স্বামী।

বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল থানার তদন্ত অফিসার মো. সোহেল রানা দৈনিক ক্রাইম তালাশ অনলাইন নিউজ পোর্টালকে জানান মৌলভীবাজার জেলা এসপি ফারুক আহমেদের দিকনির্দেশনায় ও সার্বিক তত্ত্বাবধানে পুলিশের একটি চৌকস টিমের সহযোগীতায় খুনের ঘটনার পরদিন শনিবার রাতে আসামীর নিজ এলাকা সিন্দুরখান ইউনিয়নের তালতলা থেকে প্রধান আসামী আজগর আলীকে গ্রেফতার করা হয়।
আসামী আজগর আলী খুনের বর্ণনা দিয়ে আদালতে স্বীকারোক্তি দেয় পূর্ব আক্রোশের জেরে সে বৃহস্পতিবার রাতে ঘরের পিছনে বেড়া ভেঙ্গে ভিতরে ঢুকে মা ও মেয়েকে চুলায় ফুক দিয়ে আগুন জালানোর লোহার চুঙ্গা দিয়ে প্রথমে শাশুড়ি জায়েদা বেগম ও পরে স্ত্রী ইয়াসমিন আক্তারকে খুন করে বলে জানায়।

প্রসঙ্গত গত শুক্রবার (৫) ই জুন শ্রীমঙ্গল উপজেলার আশিদ্রোন ইউনিয়নের পূর্ব জামসী এলাকায় একই ঘরে মা ও মেয়ের মৃত্যু দেহ উদ্ধার করে পুলিশ নিহতরা হলেন জায়েদা বেগম (৫৫) ও ইয়াসমিন আক্তার (২৫)।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Crimetalash24.com
Customized By SuperSoftIT
themesbazcrimetala121