1. accessinfotechlimited@gmail.com : admi2019 : Crime Talash 24
  2. eleas015@gmail.com : ILIAS HOSEN : ILIAS HOSEN
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন

এমপি বাবুর পক্ষ থেকে ত্রান বিতারণ করছেন কয়রা থানা ছাত্রলীগ নেতারা।

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২০
  • ৮৪৯ বার পঠিত
ই - পেপার দেখুন
ই - পেপার দেখুন

খুলনা জেলা প্রতিনিধি:

সারা বিশ্ব যখন থমকে গেছে প্রাণঘাতী করোনা ভাইরাসে ঠিক তখনি কয়রা, পাইকগাছার গণ মানুষের নেতা আলহাজ্ব মোঃআকতরুজ্জামান বাবু এমপি সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে সাধারণ মানুষকে সাহায্য করে যচ্ছেন। তিনি আমার এলাকায় একটি মানুষ ও না খেয়ে থাকবেনা।
“আসুন মানুষের জন্য কাজ করি” শ্লোগানে কয়রা পাইকগাছার সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আকতারুজ্জামান বাবুর পক্ষে অসহায়দের পাশে দাঁড়ালেন ছাত্রলীগ নেতৃবৃন্দ। মহামারী করোনার প্রভাবে যখন সারা বিশ্বের উন্নত রাষ্ট্র গুলো পরাস্থ হয়ে পড়েছে তখন বাংলাদেশ এর বাইরে নয়। গত ৩ সপ্তাহেরও বেশি দেশের স্বল্প আয়ের মানুষ গুলো পড়েছে চরম বিপাকে। সরকারি ত্রাণ পৌছানোর আগেই এসব মানুষের পাশে দাঁড়িয়ে অনেকেই দৃষ্টান্ত রাখছেন। এদের মধ্যে মানবতার সেবায় নিজেকে উজাড় করে দিয়েছে ছাত্রলীগ নেতা রাজু। চলমান অসহায় মানুষের ঘরে বাড়ী বাড়ী গিয়ে এমনকি রাতের আধারে খাদ্য সামগ্রী পৌছে দিচ্ছেন ছাত্রলীগ নেতৃবৃন্দ। গত ৯ এপ্রিল দুপুর ১২ টার দিকে দেয়াড়া গ্রামে বাড়ী বাড়ী গিয়ে খাদ্র সামগ্রী পৌছে দিতে দেখা গেছে ছাত্রলীগ নেতা রাজুর। উক্ত গ্রামের রহিমা জানান, আমার স্বামী ঢাকা থেকে ৭ দিন হলো এসেছে কিন্তু এলাকায় মাইকিং হয়েছে বাইরে থেকে আসলে বাইরে বের হওয়া যাবেনা ১৪ দিন ঘরে থাকতে হবে। ঘরে খাবার নেই ঠিক সেই সময় ছাত্রলীগের ছেলেরা বলছে এমপি সাহেবের পক্ষে আমার বাড়ী এসে খাবার দিয়ে গেছে। যাক ছেলে মেয়েরা আর না খেয়ে থাকবে না। এলাকার অনেকের মধ্যে গুনগুন আওয়াজ, অনেক ছাত্রলীগ দেখেছি কিন্তু বর্তমান ছাত্রলীগের ছেলেদের সেবায় বিগত ছাত্রলীগের অপবাদ ধুয়ে মুছে দেবে। এসময় ছাত্রলীগ নেতা রাজিবুল ইসলাম রাজু সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, এমপি আকতারুজ্জামান বাবু ভাইয়ের নির্দেশে আমরা ঘরে থাকা স্বল্প আয়ের মানুষের মাঝে খাদ্য বিতরণ করছি। যতদিন দেশের বর্তমান অবস্তার পরিবর্তন না হবে আমরা ততদিন পর্যন্ত সংকটময় পরিস্থিতি মোকাবেলায় অসহায় মানুষের পাশে আমরা কয়রা উপজেলা ছাত্রলীগ থাকব ইনশাল্লাহ। তিনি আরও বলেন কয়রা উপজেলা ছাত্রলীগের সভাপতি ও প্রতিদিন গ্রামে গ্রামে অসহায় মানুষের খোঁজখবর নিচ্ছেন এবং আমাদের ও পরামর্শ দিচ্ছেন। এ সময় উপস্থিত ছিলেন, ছাত্রলীগ নেতা শরিফ, তাইফুর, মামুন, মেহেদী হাসান, আব্দুল্লাহ আল মামুন, বাহারুল, শান্ত, তুফান, মুরাদ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Crimetalash24.com
Customized By SuperSoftIT
themesbazcrimetala121