ভ্রাম্যমান প্রতিনিধিঃ
খুলনা জেলার দাকোপে খুটাখালী বাজারে শুক্রবার বাড়ি না থাকার সুযোগে শিখা যদ্দার,একদল দূষ্কৃতিকারী দিয়ে সুশান্ত মৃধার দখলিয় সম্পত্তিতে পাকা স্থাপনা নির্মাণ করছে মর্মে অভিযোগ উঠেছে। অভিযোগের সূত্র ধরে সরেজমিনে ১৫/০২/২০২৫ তারিখ রোজ শনিবার সকাল ৯.০০ টায় ঘটনাস্থলে উপস্থিত হলে অভিযোগের সত্যতা পাওয়া যায়। ভুক্তভোগী বলেন, ” আমার পায়খানা ভেঙে দিয়েছে আমরা (প্রতিবন্ধী বাচ্চাসহ) পায়খানা প্রস্রাব করতে পারছি না। সেখানে শিখা যদ্দার, দূষ্কৃতিকারী নিমাই যদ্দার ওরফে ( বেঁচা) গং দের দিয়ে পাকা স্থাপনা তৈরি করছে। ওদের স্থাপনা তৈরি করতে নিষেধ করলে জীবননাশের হুমকিসহ ভয়ভীতি দেখাচ্ছে ” । ভুক্তভোগীর স্ত্রী রেখা মৃধা বলেন, ” আমরা ওদের বিরুদ্ধে কিছু বলতে পারবো না। বর্তমানে দলীয় লোক তাদের পক্ষে।সেই ক্ষমতায় বেঁচা বিভিন্ন হুমকি ও জোর করে এগুলো করছে” । রিঙ্কু শেখ বলেন, ” এ ঘটনা আমরা বহুদিন ধরে দেখছি। ওরা দুই বোন সালিশ হয় মিমাংসা হয় আবার গোলমাল শুরু হয়” । সুশান্ত মৃধা আরও বলেন, আমি বিষয়টি ওসি দাকোপকে বলে অভিযোগ করেছি।
Leave a Reply