1. accessinfotechlimited@gmail.com : admi2019 : Crime Talash 24
  2. eleas015@gmail.com : ILIAS HOSEN : ILIAS HOSEN
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন

“কবিতাঃ আর্তনাদ” কলমেঃ এ,এইচ,এম আরিফুল ইসলাম

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৪ আগস্ট, ২০২৪
  • ১৪৪ বার পঠিত
ই - পেপার দেখুন
ই - পেপার দেখুন

কবিতাঃ আর্তনাদ
কলমেঃ এ,এইচ,এম আরিফুল ইসলাম

আদো কানে ভাসে সেই
শহীদ অমর মুগ্ধের বাণী,
পানি লাগবে কার বল
পানি লাগবে ভাই পানি।

আদো শুনি শহীদ আবু সাঈদের
বুকে গুলির বিকট শব্দ,
তরু তাজা প্রাণ মূহুর্তে অম্লান
রাজপথেই দেহ নিথর স্তব্ধ।

আদো হৃদয় ভীষণ আবেগাপ্লুত
শুণে গুলিবৃদ্ধ শিশুর আর্তচিৎকার,
ছেলের পঙ্গুত্বে হাসপাতালে দিশেহারা
অসহায় দুঃখী বাবা-মার।

আদো নির্বাক অশ্রু ঝরে পড়ে
শুণে ভার্সিটির ক্যাম্পাসের হাহাকার,
কোটা সংস্কার শিক্ষার্থীদের উপর
পৌষ্য সন্ত্রাসলীগের নির্দয় অত্যাচার।

আদো মর্মাহত হই বারবার
দেখে হাসপাতালে আহতের সারি,
টিয়ার শেল, বুলেট ও গ্যাস ছুরে
গোটা দেশ যেন মৃত্যুপুরী।

আদো মনে পড়ে দুরান্ত সেই
লাখো বীর তরুণদের কথা,
অস্ত্রের মুখে খালি বুক পেতে
উড়ালেন বিজয়ের পতাকা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Crimetalash24.com
Customized By SuperSoftIT
themesbazcrimetala121