1. accessinfotechlimited@gmail.com : admi2019 : Crime Talash 24
  2. eleas015@gmail.com : ILIAS HOSEN : ILIAS HOSEN
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন

বোরহানউদ্দিনে ১৩ জুয়ারী আটক

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২১ জুন, ২০২৪
  • ১৫৯ বার পঠিত
ই - পেপার দেখুন
ই - পেপার দেখুন

বোরহানউদ্দিন প্রতিনিধিঃ ভোলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে চকঢোস গ্রাম এলাকা থেকে ১৩ জুয়ারীকে আটক করেছে বোরহানউদ্দিন থানা পুলিশ।
বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মনির হোসেন ও এসআই জি.এম. শাহাবুলসহ সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে স্থানীয় সবুজের দোকান থেকে জুয়া খেলা অবস্থায় তাদেরকে আটক করেন। আটককৃতরা হলেন, চকঢোস গ্রামের
মফিজুল হকের ছেলে লোকমান, জাহাঙ্গীরের ছেলে মনির, আঃ গনির ছেলে ইব্রাহীম, আবু তাহেরের ছেলে আকবর হোসেন, জাকির হোসেনের ছেলে সোহাগ, আব্দুল গনির ছেলে ইসমাইল, আবুল কালামের ছেলে জসিম, ছেলামতের ছেলে কামরুল, ইউনুসের ছেলে রুবেল, আব্দুর কাদেরের ছেলে মিজানুর রহমান, সামসুল হকের ছেলে জিয়া, রফিজল মিয়ার ছেলে মিজান, খোরশেদ আলমের ছেলে আক্তার।
তাদেরকে জুয়া আইনে ভোলার বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।
বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিন ফকির (বিপিএম) জানান, ১৩ জুয়ারীকে আটক করে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।
জুয়া খেলাসহ সকল অপরাধের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Crimetalash24.com
Customized By SuperSoftIT
themesbazcrimetala121